‘আমার তারেক ভাই’ সম্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিনন্দন

অনলাইন ডেস্ক

জাতীয়

নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আজ শুক্রবার দুপুর নাগাদ

2026-02-13T17:18:02+00:00
2026-02-13T17:18:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘আমার তারেক ভাই’ সম্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিনন্দন
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১৮ পিএম   (ভিজিট : ৯০)
X

নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ শুক্রবার দুপুর নাগাদ তার ভেরিফায়েড এক্স হ্যান্ডলে দেওয়া এক পোস্টে এই শুভেচ্ছা জানান তিনি।

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা-সভানেত্রী সে পোস্টের শুরুটা করেন বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়ে। 

তিনি বলেন, ‘বাংলাদেশের সকল ভাইবোনকে, জনগণকে জানাই আমার শুভনন্দন, আমার আগাম রমজান মোবারক।’ 

নির্বাচনের পর তিনি একে দেখলেন ‘বাংলাদেশের বিপুল জয়’ হিসেবে। সেজন্য তারেক রহমানকে অভিনন্দন জানান তিনি। 

তার কথা, ‘বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য  অভিনন্দন জানাই আমার তারেকভাইকে, তাঁর দলকে ও অন্যান্য দলকে। সবাই ভালো থাকুন, সুখী থাকুন।’

শেখ হাসিনার পতনের পর থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা খুব একটা উষ্ণ নয়। মমতা তার কথা শেষ করেন বাংলাদেশ ও ভারতের সুসম্পর্ক কামনা করে। 

তিনি বলেন, ‘আমাদের সঙ্গে সব সময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে, এটাই আমরা কামনা করি।’





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy