প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩৪ পিএম (ভিজিট : ২১৪)

X
নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী আংশিক) আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ২৮হাজার ৭শত ৯৭ ভোটে নির্বাচিত হয়েছেন।
তিনি পেয়েছেন ১লাখ ২৬হাজার ৮শত ৩৩ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ( দাঁড়িপাল্ল) প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর অধ্যক্ষ মাওলানা ছাইফ উল্লাহ পেয়েছেন ৯৮হাজার ৩৬ ভােট। বাংলাদেশ ইসলামী আন্দোলন ( হাতপাখা) প্রার্থী জহিরুল ইসলাম পেয়েছেন ১৯হাজার ২শত ৮৯ ভোট। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি প্রার্থী অধ্যাপিকা রেহানা জিলানী (তারা) পেয়েছেন ৪শত ৮২ (নাঙ্গল) মার্কা পেয়েছেন ১হাজার ৭৫ ভোট, ভাব মার্কা পেয়েছেন ২শত ৭৪ ভোট ও আপেল মার্কা পেয়েছেন ১শত ৮৮ ভােট। রিটার্নিং অফিস সূত্রে তথ্য পাওয়া গেছে।
চাটখিল-সোনাইমুড়ী আসনে ১শত ৪১কেন্দ্রের মধ্যে দু-একটি কেন্দ্রের মধ্যে টুকিটাকি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। বেশ কয়েকটি কেন্দ্রে ঘুরে দেখা গেছে পুরুষ ভোটার থেকে নারী ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার জন্য যৌথ বাহিনী মাঠে রয়েছে বলে জানা যায়।