ধানের শীষের জয়ে বাজির মহিষ জিতে বাধভাঙা উল্লাস!

শেরপুর প্রতিনিধি

সারাবাংলা

নির্বাচনের ফলাফলকে ঘিরে নালিতাবাড়ী উপজেলার ১২ নম্বর কলসপাড় ইউনিয়নে ব্যতিক্রমী এক আনন্দ উদযাপনের ঘটনা ঘটেছে। শেরপুর-২ আসনে ধানের

2026-02-13T19:43:25+00:00
2026-02-13T19:43:25+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ধানের শীষের জয়ে বাজির মহিষ জিতে বাধভাঙা উল্লাস!
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪৩ পিএম   (ভিজিট : ১৩১)
X

নির্বাচনের ফলাফলকে ঘিরে নালিতাবাড়ী উপজেলার ১২ নম্বর কলসপাড় ইউনিয়নে ব্যতিক্রমী এক আনন্দ উদযাপনের ঘটনা ঘটেছে। শেরপুর-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী জয় পাওয়ায় বাজিতে হারা পক্ষ একটি মহিষ তুলে দিয়েছেন বিজয়ী পক্ষের হাতে। 

জানা যায়, কলসপাড় ইউনিয়নের উত্তর নাকশী গ্রামের আব্দুর মান্নান (৬০) ও বালুঘাটা গ্রামের আমীর হোসেন (৪৫) নির্বাচনের আগে বাজি ধরেন। শর্ত ছিল—জামায়াত সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী গোলাম কিবরিয়া জয়ী হলে আব্দুর মান্নান পাঁচটি মহিষ দেবেন আমীর হোসেনকে।

অন্যদিকে, ধানের শীষ প্রতীকের প্রার্থী জয়ী হলে আমীর হোসেন একটি মহিষ দেবেন আব্দুর মান্নানকে, যা দিয়ে এলাকাবাসীকে আপ্যায়ন করা হবে।

বৃহস্পতিবার শেরপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী ধানের শীষ প্রতীকে ১০ হাজার ১৪০ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হন। 

ফলাফল ঘোষণার পর শুক্রবার স্থানীয়দের নিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে, নাচ-গান করে মহিষটি উত্তর নাকশী এলাকায় নিয়ে আসেন আব্দুর মান্নান।

কলসপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বলেন, এ ধরনের ব্যতিক্রমী আনন্দ উদযাপন এলাকায় সৌহার্দ্য ও সম্প্রীতির একটি দৃষ্টান্ত।

বাজিতে জয়ী আব্দুর মান্নান বলেন, ‘ধানের শীষ জেতায় আমরা খুব খুশি। নির্বাচন এলে গ্রামগঞ্জের মানুষ আনন্দ-উল্লাসে মেতে উঠি। বাজিতে জিতেছি, এখন মহিষ জবাই করে এলাকাবাসীকে দাওয়াত করে খাওয়াব।’

বাজিতে হেরে মহিষ দেওয়া আমীর হোসেন বলেন, ‘আমরা আনন্দের জন্যই বাজি ধরেছিলাম। হেরেছি, তবু খুশি মনেই মহিষ দিয়েছি।’





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy