মণিরামপুরে জামায়াতের গাজী এনামুল হক এমপি নির্বাচিত

মণিরামপুর (যশোর) প্রতিনিধি

সারাবাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৯, যশোর-৫ (মণিরামপুর) আসনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন

2026-02-13T20:13:58+00:00
2026-02-13T20:13:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মণিরামপুরে জামায়াতের গাজী এনামুল হক এমপি নির্বাচিত
মণিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:১৩ পিএম   (ভিজিট : ২১৭)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৯, যশোর-৫ (মণিরামপুর) আসনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। এই নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামী ও ১১ দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এ্যাড. গাজী এনামুল হক ১ লাখ ৩০ হাজার ৫৯৬ ভোট পেয়ে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাড. শহীদ ইকবাল হোসেন কলস প্রতীকে পেয়েছেন ৮৪ হাজার ২৭৬ ভোট। অপর দিকে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রশিদ আহমাদ পেয়েছেন ৫৪ হাজার ৪১৫ ভোট। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের জয়নাল আবেদীন টিপু (হাতপাখা) প্রতীকে পেয়েছেন  ৪ হাজার ৩৭৮ ভোট, জাতীয় পার্টির এম. এ হালিম (লাঙ্গল) প্রতীকে পেয়েছেন ২ হাজার ১৯৪ ও স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার কামরুজ্জামান (ফুটবল) প্রতীকে ২ হাজার ৭৮ ভোট পেয়েছেন। 

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: সম্রাট হোসেন জানান,  বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মণিরামপুরের ১২৮টি কেন্দ্রে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদের যশোর-৫ মণিরামপুর আসনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 

১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৪ হাজার ২৫২ জন ভোটারের মধ্যে ১২৮টি ভোটকেন্দ্রে ২ লাখ ৮২ হাজার ৫৬২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তন্মধ্যে বৈধ ভোটারের সংখ্যা ২ লাখ ৭৭ হাজার ৯৩৭ জন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy