প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:১৯ পিএম আপডেট: ১৪.০২.২০২৬ ৪:৪০ পিএম (ভিজিট : ১০৬)

X
ময়মনসিংহের ভালুকায় উপজেলা বিএনপির আয়োজনে নবাগত স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহম্মেদ এর প্রায় লাখো জনতার সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
এসময় তিনি বলেন, ভালুকায় চাঁদাবাজি-টেন্ডারবাজি করা যাবে না। উপজেলার সবাই যেন নির্বিঘ্নে কাজ করতে পারে, সে পরিবেশ বজায় রাখতে হবে।
শুক্রবার বিকেলে ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় লাখো জনতার সামনে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন নবাগত সংসদ সদস্য ফখর উদ্দিন আহম্মেদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমীন মাসুদ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল, বিএনপি নেতা আব্দুল হামিদ ক্বারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।