দিনাজপুর-৬ আসনে বিএনপির ডা: জাহিদ বিজয়ী

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

দিনাজপুর-৬ বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী অধ্যাপক

2026-02-13T20:44:02+00:00
2026-02-13T20:44:02+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দিনাজপুর-৬ আসনে বিএনপির ডা: জাহিদ বিজয়ী
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৪ পিএম   (ভিজিট : ১৭৪)
X

দিনাজপুর-৬ বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী অধ্যাপক ডা: আবু জাফর মো: জাহিদ হোসেন ধানের শীষ প্রতীকে ২ লাখ ৫ হাজার ১১৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 

তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর মাওলানা মোঃ আনোয়ারুল ইসলাম এঁর থেকে ১৪ হাজার ৫ শত ১৪ভোট বেশি পেয়ে তিনি বিজয়ী হয়েছেন। এ আসনে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা মোঃ আনোয়ারুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৭ শত ১৯ ভোট। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ সংসদীয় আসনের বিরামপুর উপজেলার  ৬২ টি ভোটকেন্দ্রে ধানের শীষ ৫৬ হাজার ৫ শত ৬৫ ভোট পেয়েছে। এ আসানে দাঁড়িপাল্লা প্রতিক পেয়েছে ৫২ হাজার ৭শত ৯৪ ভোট। নবাবগঞ্জ উপজেলার ৭৩টি ভোটকেন্দ্রে ধানের শীষ ৭৮ হাজার ১শত ৬৭ ভোট পেয়েছে। অত্র উপজেলায় দাঁড়িপাল্লা প্রতিক  পেয়ে ৭০ হাজার ৩ শত ৬০ ভোট।  হাকিমপুর উপজেলার ২৮টি ভোটকেন্দ্রে ধানের শীষ পেয়েছে ২৮ হাজার ৮ শত ২২। 

এ উপজেলায় দাঁড়িপাল্লা প্রতিক পেয়েছে ৩০ হাজার ৪ ভোট। ঘোড়াঘাাট উপজেলার ৩৬টি ভোটকেন্দ্রে ধানের শীষ প্রতিক পেয়েছে ৩৯ হাজার ৬ শত ৭৯ ভোট। অত্র উপজেলায় দাঁড়িপাল্লা প্রতিক পেয়েছে ৩৫ হাজার ৫ শত ৬১ ভোট। 

চারটি উপজেলার ১৯৯টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতিকে অধ্যাপক ডাঃ আবু জাফর মোঃ জাহিদ হোসেন ২ লক্ষ ৩ হাজর ২ শত ৩৩ ভোট পেয়েছেন। একই তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা মোঃ আনোয়ারুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৭ শত ১৯ ভোট। 

বিরামপুর উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভায় সর্বমোট ৬২টি ভোট কেন্দ্রে প্রাপ্ত ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি'র) অধ্যাপক ডাঃ আবু জাফর মোঃ জাহিদ হোসেন ধানের শীষ প্রতিকে ৫৬ হাজার ৫ শত ৬৫ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মোঃ আনোয়ারুল ইসলাম দাঁড়ি পাল্লা প্রতিকে ৫২ হাজার ৭শত ৯৪ ভোটে পেয়েছেন।

এ বিষয়টি বিরামপুর সহকারী রিটার্নিং অফিসার তাহমিনা সুলতানা নীলা রাত সাড়ে ১১টায় বিরামপুর উপজেলা অডিটোরিয়ামে সাংবাদিকদের কাছে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন। 

এ সময় বাংলাদেশের সমাজতান্ত্রিক্রিক দল বাসসের মোঃ আবদুল হাকিম মই প্রতিকে ৭৬ ভোট, সতন্ত্র প্রার্থী মোঃ আব্দুল্লাহ্ ফুটবল প্রতিকে ১শত ৪১ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী মোঃ নূর আলম সিদ্দিকী হাতপাখা প্রতিকে ২শত ৪ভোট, জাতীয় পাটির প্রার্থী মোঃ রেজাউল করিম লাঙ্গল প্রতিকে ৬শত ৮০ ভোট, সতন্ত্র প্রার্থী মোঃ শাহ্ নেওয়াজ ফিরোজ শুভ শাহ্ ঘোড়া প্রতিকে ৪১ ভোটসহ উপজেলার ৬২টি ভোট কেন্দ্রের সর্বমোট বৈধ ভোট সংখ্যা ১ লক্ষ ১০ হাজার ৫ শত ১২, বাতিল ভোট সংখ্যা ২ হাজার ৮ শত ৯৭ টিসহ সর্ব মোট ১ লক্ষ ১৩ হাজার ৪ শত ৯ বলে তিনি জানিয়েছেন।।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy