মান্দায় বিএনপির ডা. ইকরামুল বারী টিপু বিপুল ভোটে বিজয়ী

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এ নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু প্রথমবারের

2026-02-13T20:48:41+00:00
2026-02-13T20:48:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মান্দায় বিএনপির ডা. ইকরামুল বারী টিপু বিপুল ভোটে বিজয়ী
মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৮ পিএম   (ভিজিট : ২১১)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এ নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু প্রথমবারের মতো সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।

জানা গেছে, নওগাঁ-৪ (মান্দা) আসনের পোস্টাল ভোট গণনাকেন্দ্রসহ মোট ১১৮টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকের ডা. ইকরামুল বারী টিপু ১ লাখ ৩৩ হাজার ৯২৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দল সমর্থিত ঐক্যজোট প্রার্থী খন্দকার মুহা. আব্দুর রাকিব (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৯৭ হাজার ৫৫৮ ভোট।
এছাড়া ডা. এস এম ফজলুর রহমান (কাস্তে) পেয়েছেন ২ হাজার ৩১৩ ভোট, আলতাফ হোসেন (লাঙ্গল) ১ হাজার ৩২৭ ভোট, আরফানা বেগম ফেন্সি (কলস) ৭১২ ভোট এবং সোহরাব হোসাইন (হাতপাখা) পেয়েছেন ৬০৯ ভোট। এ আসনে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নওগাঁ-৪ আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৩ হাজার ৮৬০ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৬৫ হাজার ৬৪৪ জন, নারী ১ লাখ ৬৮ হাজার ২১২ জন এবং হিজড়া ৪ জন।

সংসদ নির্বাচনে মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ৩৬ হাজার ৪৭০টি। বাতিল হয়েছে ৫ হাজার ৩৭৮টি ভোট। সর্বমোট প্রদত্ত ভোট ২ লাখ ৪১ হাজার ৮৪৮টি। ভোটের হার উল্লেখ করা হয়েছে ৭.৪৪ শতাংশ।

অন্যদিকে, একই সঙ্গে অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৪৩ হাজার ২৭৬টি এবং ‘না’ ভোট ৬৮ হাজার ৩৯৩টি। গণভোটে মোট বৈধ ভোট ২ লাখ ১১ হাজার ৬৬৯টি, বাতিল ভোট ৩১ হাজার ৭৭১টি এবং সর্বমোট প্রদত্ত ভোট ২ লাখ ৪৩ হাজার ৪৪০টি।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দীর্ঘদিন উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা এবং সাংগঠনিক তৎপরতা ডা. ইকরামুল বারী টিপুর বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy