বিএনপির বিজয়ী প্রার্থীকে চুমু খেলেন জামায়াত প্রার্থী

বেলকুচি প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে বিএনপির বিজয়ী প্রার্থী আমিরুল ইসলাম খান আলিমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে চুমু খেলেন জামায়াতের প্রার্থী

2026-02-13T21:55:49+00:00
2026-02-13T21:55:49+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
বিএনপির বিজয়ী প্রার্থীকে চুমু খেলেন জামায়াত প্রার্থী
বেলকুচি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৫৫ পিএম   (ভিজিট : ২১৬)
X

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে বিএনপির বিজয়ী প্রার্থী আমিরুল ইসলাম খান আলিমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে চুমু খেলেন জামায়াতের প্রার্থী অধ্যক্ষ আলী আলম। 

আজ শুক্রবার বিজয়ী প্রার্থী আলিম তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এমন একটি ছবি শেয়ার দেন। এমন সৌহার্দপূর্ণ দৃশ্য দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে উভয়ের প্রশংসা করেন নেটিজেনরা। 

জানা যায়, সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনে বেলকুচি উপজেলার ফলাফল সংগ্রহ ও ঘোষণা কক্ষে বিজয়ী প্রার্থীর নাম প্রকাশের পর উভয় প্রার্থী একে অপরকে জড়িয়ে ধরে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বিএনপির বিজয়ী প্রার্থী আলিমকে দোয়া করে চুমু দেন জামায়াতের প্রার্থী অধ্যক্ষ আলী আলম। 

এসময় উপজেলা সহকারী রিটার্নিং অফিসার (ইউএনও) আফরিন জাহানসহ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, বিএনপি জামায়াতের র্শীষ নেতারা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 

বিএনপি ও জামায়াতের প্রার্থীর এমন সৌহার্দ ও আন্তরিক শুভেচ্ছা বিনিময়কে ইতিবাচক হিসেবে দেখছেন সবাই। 

সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে অনেকেই বলেছেন, আগের তুলনায় রাজনীতিতে সৌহার্দ ও শিষ্টাচার বেড়েছে। এটা দেশ ও দশের জন্য মঙ্গলজনক চিত্র। এটাকে হিংসাত্মক মনোভাব ঝেড়ে একতাবদ্ধ হয়ে এলাকার উন্নয়নে ভুমিকা রাখার দৃষ্টান্তের প্রথম ধাপ বলছেন তরুণ ভোটারসহ স্থানীয়রা। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy