মাধবপুরে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে সিলেট বিভাগীয় কমিশনারের শ্রদ্ধা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্যের অন্যতম স্মৃতিবিজড়িত হবিগঞ্জে মাধবপুর উপজেলার ঐতিহাসিক তেলিয়াপাড়া চা বাগান বাংলো পরিদর্শন এবং মুক্তিযুদ্ধের

2026-08-07T18:28:58+00:00
2026-08-07T18:28:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাধবপুরে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে সিলেট বিভাগীয় কমিশনারের শ্রদ্ধা
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৬:২৮ পিএম   (ভিজিট : ১৩)
শহীদদের প্রতি শ্রদ্ধা শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ
X

শহীদদের প্রতি শ্রদ্ধা শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ

মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্যের অন্যতম স্মৃতিবিজড়িত হবিগঞ্জে মাধবপুর উপজেলার ঐতিহাসিক তেলিয়াপাড়া চা বাগান বাংলো পরিদর্শন এবং মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান। 

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে তিনি ঐতিহাসিক স্থান দুটি পরিদর্শন করেন। এ সময় হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ এবং মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মেহেদী হাসান, চা বাগানের ব্যবস্থাপক দেওয়ান বাহাউদ্দিন লিটনসহ সংশ্লিষ্ট কর্মকতারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার তেলিয়াপাড়া চা বাগান বাংলোর ঐতিহাসিক গুরুত্ব এবং মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থাপনাগুলোর সংরক্ষণ ও উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও বীরত্বগাঁথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এসব ঐতিহাসিক স্থাপনার সংরক্ষণ এবং পরিচিতি বৃদ্ধি অত্যন্ত জরুরি।

উল্লেখ্য, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় তেলিয়াপাড়া চা বাগান বাংলো ছিল মুক্তিযুদ্ধের কৌশলগত পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। ইতিহাসের সেই গৌরবময় স্মৃতি ধারণ করে আজও স্থানটি মুক্তিযুদ্ধের ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy