নরসিংদী-৪ আসনে বিপুল ভোটে জয়ী সরদার সাখাওয়াত হোসেন বকুল

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

সারাবাংলা

মনোহরদী-বেলাবো নিয়ে গঠিত নরসিংদী-৪ আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সরদার সাখাওয়াত হোসেন

2026-02-14T12:20:08+00:00
2026-02-14T12:20:08+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নরসিংদী-৪ আসনে বিপুল ভোটে জয়ী সরদার সাখাওয়াত হোসেন বকুল
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২০ পিএম   (ভিজিট : ৪২০)
X

মনোহরদী-বেলাবো নিয়ে গঠিত নরসিংদী-৪ আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

১৬২টি কেন্দ্রের ফলাফলে তিনি ১ লাখ ৬১ হাজার ৯১২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. জাহাঙ্গীর আলম পেয়েছেন ৭৬ হাজার ৪৪৫ ভোট।

বিজয়ের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই মনোহরদী ও বেলাবো জুড়ে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। দলীয় নেতাকর্মী ও সমর্থকরা বিজয় মিছিল, শুভেচ্ছা বিনিময় এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উল্লাস প্রকাশ করেন।

স্থানীয় বাসিন্দা শুক্কুর আলী বলেন, “আমরা চারবারের সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুলকে আবারও নির্বাচিত করেছি। তিনি অতীতে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আমরা তাকে মন্ত্রী হিসেবে দেখতে চাই।”

সাগরদী বাজারের ব্যবসায়ী রুবেল মটরস বলেন, “বকুল সাহেব ব্যবসায়ীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করেছেন। শিক্ষা, সড়ক ও অবকাঠামো উন্নয়নে তার অবদান দৃশ্যমান। তাকে মন্ত্রী করা হলে এ অঞ্চলের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।”

খিদিরপুরের তরুণ ভোটার নিশা আক্তার বলেন, “তরুণ প্রজন্ম তার ওপর আস্থা রেখেছে। তিনি আমাদের স্বপ্ন ও সম্ভাবনার কথা জাতীয় পর্যায়ে তুলে ধরবেন বলে বিশ্বাস করি। মনোহরদী-বেলাবোকে একটি আধুনিক শিক্ষানগরী হিসেবে গড়ে তুলতে বড় পরিকল্পনা নেবেন এটাই আমাদের প্রত্যাশা। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠনে তিনি অগ্রণী ভূমিকা রাখতে পারবেন।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনে বড় ব্যবধানে জয় প্রমাণ করে যে তার প্রতি জনগণের আস্থা অটুট রয়েছে। তবে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই এখন তার সামনে প্রধান চ্যালেঞ্জ।

বিজয়ের প্রতিক্রিয়ায় সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, “এই বিজয় মনোহরদী-বেলাববাসীর। আমি সবসময় মানুষের পাশে ছিলাম, আগামীতেও থাকব। আমার লক্ষ্য মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত একটি আধুনিক শিক্ষানগরী গড়ে তোলা এবং সার্বিক উন্নয়ন নিশ্চিত করা।”

এলাকাবাসীর প্রত্যাশা, তিনি মন্ত্রিসভায় স্থান পেলে নরসিংদী-৪ আসনের উন্নয়ন নতুন উচ্চতায় পৌঁছাবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy