গ্রামে যাওয়া ভোটারদের ঢাকায় ফিরতে ভিপি নুরের ফ্রি লঞ্চ

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট দিতে এবার লম্বা ছুটিতে ঢাকা ছেড়ে গ্রামে গেছেন বিপুল সংখ্যক ভোটার। কেউ আবার পরিবার-পরিজন

2026-02-14T14:30:12+00:00
2026-02-14T14:30:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গ্রামে যাওয়া ভোটারদের ঢাকায় ফিরতে ভিপি নুরের ফ্রি লঞ্চ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৩০ পিএম   (ভিজিট : ৬৩)
পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য নুরুল হক নুর
X

পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য নুরুল হক নুর

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট দিতে এবার লম্বা ছুটিতে ঢাকা ছেড়ে গ্রামে গেছেন বিপুল সংখ্যক ভোটার। কেউ আবার পরিবার-পরিজন নিয়েও গ্রামে গেছেন ভোট উৎসবে যোগ দিতে। 

নির্বাচনের আগে লঞ্চ-বাস, ট্রেনে করে ঈদের মতো ছুটেছেন মানুষ। এবার ঢাকায় ফেরার পালা। তাই নিজ আসন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য নুরুল হক নুর ভোটারদের ঢাকায় ফিরতে বিনা ভাড়ায় লঞ্চের ব্যবস্থা করেছেন

নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে শনিবার (১৪ ফেব্রুয়ারি) তিনি একথা বলেছেন।


পোস্টে বলা হয়েছে, ঢাকা ও চট্টগ্রামের গলাচিপা-দশমিনার সম্মানিত ভোটারদের কর্মস্থলে ফেরার সুবিধার্থে পটুয়াখালী-০৩ (গলাচিপা-দশমিনা) এর নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নুর এর পক্ষ থেকে দেয়া ফ্রী লঞ্চ সার্ভিসের রয়েল ক্রুজ-০২ আজ বিকেল ৪টায় চরকাজল লঞ্চঘাট হতে চর শিবা, আউলিয়াপুর, দশমিনা, বাশবাড়িয়া চাঁদপুর হয়ে ঢাকা আসবে।

গত ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ‘ট্রাক’ প্রতীক নিয়ে ৯৬ হাজার ৭৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy