নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করছে বিএনপি। দলটির নতুন মন্ত্রিসভায় যারা থাকবেন, তাদেরকে শপথ

2026-02-14T15:35:00+00:00
2026-02-14T16:48:30+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩৫ পিএম  আপডেট: ১৪.০২.২০২৬ ৪:৪৮ পিএম  (ভিজিট : ১৫২)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করছে বিএনপি। দলটির নতুন মন্ত্রিসভায় যারা থাকবেন, তাদেরকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ।  


নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ কে পড়াবেন- জানতে চাইলে তিনি বলেন, ‘সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিই পড়াবেন।’ শপথের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের প্রস্তুতি আছে বলেও জানিয়েছেন তিনি।

মন্ত্রিপরিষদ সচিব আরও জানিয়েছেন, নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের জন্য কম-বেশি এক হাজার অতিথিকে দাওয়াত দেওয়া হবে।

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় সংসদ নির্বাচন ও গণভোট। এতে বিএনপি জোট ২১২টি, জামায়াত জোট ৭৭টি, ইসলামী আন্দোলন একটি ও অন্যান্যরা সাতটি আসন পেয়েছেন।

অন্যদিকে গণভোটে বিপুল ব্যবধানে জয়যুক্ত হয়েছে ‘হ্যাঁ’ ভোট। এবারের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলে মন্তব্য রাজনৈতিক বিশ্লেষকসহ নানা মহলের। 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy