ভোটারদের কর্মস্থলে ফেরাতে ফ্রি লঞ্চ সার্ভিস চালু করলেন এমপি নুরুল হক নুর

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষে নিজ সংসদীয় এলাকার ভোটারদের রাজধানীর কর্মস্থলে নির্বিঘ্নে ফেরার সুবিধার্থে ফ্রি লঞ্চ সার্ভিসের

2026-02-14T16:27:17+00:00
2026-02-14T16:27:17+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভোটারদের কর্মস্থলে ফেরাতে ফ্রি লঞ্চ সার্ভিস চালু করলেন এমপি নুরুল হক নুর
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:২৭ পিএম   (ভিজিট : ২১৪)
X

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষে নিজ সংসদীয় এলাকার ভোটারদের রাজধানীর কর্মস্থলে নির্বিঘ্নে ফেরার সুবিধার্থে ফ্রি লঞ্চ সার্ভিসের ব্যবস্থা করেছেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নুর।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি এ সংক্রান্ত ঘোষণা দেন।

পোস্টে নুরুল হক নুর জানান, ঢাকা ও চট্টগ্রামে কর্মরত গলাচিপা-দশমিনার সম্মানিত ভোটারদের কর্মস্থলে ফিরতে সহায়তা করার লক্ষ্যে তার পক্ষ থেকে ফ্রি লঞ্চ সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। এ উদ্যোগের আওতায় ‘রয়েল ক্রুজ-২’ লঞ্চটি শনিবার বিকেল ৪টায় চরকাজল লঞ্চঘাট থেকে ছেড়ে চর শিবা, আউলিয়াপুর, দশমিনা ও বাশবাড়িয়া চাঁদপুর হয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে।
নবনির্বাচিত এই সংসদ সদস্যের এমন উদ্যোগে স্থানীয় ভোটারদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। কর্মস্থলে ফিরতে যাতায়াতের খরচ ও ভোগান্তি কমাতে এ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দশমিনা উপজেলার বাসিন্দা সামিয়া আক্তার বলেন, “নির্বাচনের সময় বাড়িতে আসার ক্ষেত্রেও ভিপি নূর আমাদের জন্য ফ্রি লঞ্চ সার্ভিসের ব্যবস্থা করেছিলেন। এতে আমরা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে এলাকায় আসতে পেরেছি। এখন আবার কর্মস্থলে ফেরার সময়ও তিনি একই ধরনের ফ্রি সার্ভিস চালু করেছেন, যা সত্যিই প্রশংসনীয়। একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি সাধারণ ভোটারদের সুবিধার কথা যেভাবে ভাবছেন, এতে আমরা খুবই কৃতজ্ঞ।”

গলাচিপা উপজেলার বাসিন্দা মো. হাসান মিয়া বলেন, “আমি ঢাকায় চাকরি করি। নির্বাচনের আগে এলাকায় আসার সময় ভিপি নূরের দেওয়া ফ্রি লঞ্চ সার্ভিস ব্যবহার করেছি, এতে আমাদের যাতায়াত খরচ ও ভোগান্তি অনেক কমেছে। এখন আবার ঢাকায় ফেরার সময়ও তিনি একই ব্যবস্থা করেছেন। এতে বোঝা যায়, তিনি সবসময় তার এলাকার মানুষের পাশে আছেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy