বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ

রূপগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর

2026-02-14T17:28:20+00:00
2026-02-14T17:28:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২৮ পিএম   (ভিজিট : ৫৯২)
X

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

৪ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল আউয়াল বলেন, শনিবার ভোররাতে আমাদের ওয়ার্ড বিএনপির কার্যালয়ে জানালার গ্লাস ভেঙে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। ভেতরে থাকা সব মালামাল এমনকি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ নবনির্বাচিত এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুসহ উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকের ছবি পুড়ে গেছে। এতে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু বলেন, রাতের আঁধারে ৪ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে হামলা করে বিএনপিকে ভয় ভীতি দেখানোর দুঃসাহস দেখাচ্ছে একটি পক্ষ। নবনির্বাচিত এমপি মুস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়ার বিজয়কে যারা মেনে নিতে পারেনি, তারাই এ হামলায় জড়িত থাকতে পারে। তবে হামলাকে কেন্দ্র করে রূপগঞ্জ উপজেলা বিএনপির লোকজনকে শান্ত থাকার আহ্বান করছি। যারা পরাজিত হয়েছে তারা ষড়যন্ত্র করবেই। আমরা তাদের উসকানিতে পা দেব না।

স্থানীয় একটি উন্নয়ন কাজের প্রহরী মোহাম্মদ খলিল বলেন, ফজরের নামাজের আগে আমাকে পাশের ঘর থেকে বের হলে মেরে ফেলবে বলে অজ্ঞাত ব্যক্তি হুমকি দেয়। পরে দেখতে পাই আগুন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy