বসন্তের আবহে ভালোবাসার বিশ্বজনীন উৎসব

জ্যোতিষ সমাদ্দার বাবু

ফিচার

আজ ১৪ ফেব্রুয়ারি, বলতে গেলে বিশ্বজুড়ে পালিত হচ্ছে ভালোবাসার দিবস ভ্যালেন্টাইন’স ডে। আজ বসন্তের প্রথম দিনে প্রকৃতির নবজাগরণ,

2026-02-14T13:51:33+00:00
2026-02-14T13:51:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বসন্তের আবহে ভালোবাসার বিশ্বজনীন উৎসব
জ্যোতিষ সমাদ্দার বাবু
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৫১ পিএম   (ভিজিট : ৭৪)
X

আজ ১৪ ফেব্রুয়ারি, বলতে গেলে বিশ্বজুড়ে পালিত হচ্ছে ভালোবাসার দিবস ভ্যালেন্টাইন’স ডে। আজ বসন্তের প্রথম দিনে প্রকৃতির নবজাগরণ, ফুলের সুবাস আর রঙিন আবহের সঙ্গে মিলেমিশে দিনটি হয়ে ওঠে আবেগঘন ও অর্থবহ।

 শীতের নিস্তব্ধতা কাটিয়ে প্রকৃতি যেমন নতুন রূপে সেজে ওঠে, তেমনি মানুষের হৃদয়ে জেগে ওঠে ভালোবাসা, মমতা ও আন্তরিকতার অনুভ‚তি।

ভ্যালেন্টাইনস ডে পশ্চিমা সংস্কৃতি থেকে উদ্ভূত হলেও সময়ের পরিক্রমায় এটি বিশ্বজনীন উৎসবের মত রূপ নিয়েছে। এখন বাঙালি সমাজেও দিনটি বিশেষ তাৎপর্য বহন করে। তরুণ-তরুণী ছাড়াও বিভিন্ন বয়স ও সম্পর্কের মানুষ এ দিনে প্রিয়জনের প্রতি ভালোবাসা প্রকাশ করেন। প্রেমিক-প্রেমিকার সীমা ছাড়িয়ে মা-বাবা, স্বামী-স্ত্রী, ভাইবোন, সন্তান, বন্ধু কিংবা সহকর্মীর প্রতিও কৃতজ্ঞতা ও ভালোবাসা জানানোর উপলক্ষ হয়ে উঠেছে এই দিনটি।

আয়োজন ও উদযাপন

রাজধানীসহ দেশের বিভিন্ন শহর ও জনপদে দিনটি ঘিরে থাকে ভিন্নধর্মী আয়োজন। পার্ক, উদ্যান, বিনোদনকেন্দ্র, রেস্তোরাঁ ও উন্মুক্ত স্থানে দেখা যায় প্রিয়জনদের সরব উপস্থিতি। লাল, গোলাপি, সাদা, নীল কিংবা বেগুনি রঙের পোশাকে সেজে ওঠেন অনেকে। লাল গোলাপ, রঙিন ফুলের তোড়া, হৃদয়াকৃতির উপহার ও সাজসজ্জা দিনটিকে করে তোলে আরও বর্ণিল।
বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান, সংগীত পরিবেশনা ও বিশেষ আয়োজন ভালোবাসার আবহকে প্রাণবন্ত করে তোলে। সামাজিক যোগাযোগমাধ্যমেও শুভেচ্ছা বিনিময়, ছবি শেয়ার এবং আবেগঘন বার্তা আদান-প্রদানের মাধ্যমে দিনটির গুরুত্ব আরও বিস্তৃত হয়ে ওঠে। অনেকে এ দিনটিকে স্মরণীয় করে রাখতে ঘুরতে যান প্রাকৃতিক পরিবেশে, কেউ বা ঘরোয়া আয়োজনে কেক কেটে উদযাপন করেন।

প্রকৃতি ও ভালোবাসার সম্পর্ক
ফেব্রæয়ারির এই সময়টিতে প্রকৃতির মধ্যেও থাকে পরিবর্তনের ছোঁয়া। কচি পাতায় ভরে ওঠে বৃক্ষ, লাল ফুলে কৃষ্ণচূড়া রঙিয়ে দেয় প্রকৃতিকে। অনেকে বিশ্বাস করেন, এ সময় পাখিরা জুটি বাঁধে এবং নতুন জীবনের সূচনা ঘটে প্রকৃতিতে। প্রকৃতির এই নবজাগরণ মানুষের হৃদয়ের অনুভ‚তির সঙ্গেও যেন এক অদৃশ্য সেতুবন্ধন তৈরি করে। ফলে বসন্ত ও ভালোবাসা দুটি শব্দ যেন একে অপরের পরিপূরক হয়ে ওঠে।

উপহার বিনিময়ের প্রচলন
ভালোবাসা দিবসে উপহার আদান-প্রদানের রীতি বহুদিনের। লাল গোলাপ, চকোলেট, পারফিউম, শুভেচ্ছা কার্ড, বই, অলংকার কিংবা প্রিয়জনের পছন্দের ছোট উপহার দিয়ে অনেকে প্রকাশ করেন মনের অনুভ‚তি। কখনও একটি ছোট চিরকুটে লেখা দু’টি আবেগময় বাক্যই হয়ে ওঠে ভালোবাসার গভীর প্রকাশ। নীল খামে একটি গোলাপ, সঙ্গে মিষ্টি বা ক্যান্ডি এমন সরল উপহারও প্রিয়জনের মুখে হাসি ফোটাতে যথেষ্ট।

বর্তমানে প্রযুক্তির প্রসারের ফলে ই-মেইল, মোবাইল বার্তা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমেও ভালোবাসার বার্তা পাঠানো হয়। তবে সরাসরি সময় দেওয়া, কথা বলা ও একসঙ্গে মুহূর্ত কাটানোর মধ্যেই অনেকে খুঁজে পান ভালোবাসার প্রকৃত আনন্দ।

ভ্যালেন্টাইন’স ডে-র ঐতিহাসিক প্রেক্ষাপট
ইতিহাসবিদদের মতে, ভ্যালেন্টাইন’স ডে-র উৎপত্তি প্রাচীন রোমান যুগে। এক খ্রিস্টান পাদ্রী ও চিকিৎসক ঝধরহঃ ঠধষবহঃরহব-এর নামানুসারে দিনটির নামকরণ করা হয়। প্রচলিত কাহিনি অনুযায়ী, ২৭০ খ্রিস্টাব্দের ১৪ ফেব্রæয়ারি রোমান সম্রাট ঈষধঁফরঁং ওও এড়ঃযরপঁং-এর শাসনামলে খ্রিস্টানদের ওপর নিপীড়নের সময় আহত সেনাদের চিকিৎসা ও মানবিক সহায়তা দেওয়ার কারণে সেন্ট ভ্যালেনটাইনকে মৃত্যুদÐ দেওয়া হয়।
জনশ্রæতি আছে, মৃত্যুর আগে তিনি এক তরুণীকে একটি চিঠি লিখে সেখানে স্বাক্ষর করেন “ঋৎড়স ুড়ঁৎ ঠধষবহঃরহব” নামে। পরবর্তীকালে তার আত্মত্যাগের স্মরণে ১৪ ফেব্রæয়ারি দিনটি ভালোবাসা ও মানবিকতার প্রতীক হিসেবে পালন শুরু হয়।
আরেকটি ঐতিহাসিক সূত্রে জানা যায়, ১৪ ফেব্রæয়ারি প্রাচীন রোমে বিয়ে ও সন্তানের দেবী ঔঁহড়-কে ঘিরে ‘জুনো’ উৎসব পালিত হতো। এ দিনে অবিবাহিত তরুণরা লটারির মাধ্যমে সঙ্গী নির্বাচন করত। খ্রিস্টধর্ম বিস্তারের পর সেন্ট ভ্যালেনটাইনের আত্মত্যাগের স্মরণ এবং ‘জুনো’ উৎসব এই দুই ঐতিহ্য মিলিয়ে ১৪ ফেব্রæয়ারি ভ্যালেন্টাইনস ডে হিসেবে প্রতিষ্ঠা পায়।

চতুর্থ শতাব্দীর দিকে দিনটি খ্রিস্টান সমাজে বিশেষ স্বীকৃতি লাভ করে। পরে ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে এবং ধীরে ধীরে বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে ওঠে। বর্তমানে এটি কেবল একটি ধর্মীয় বা সাংস্কৃতিক অনুষঙ্গ নয়; বরং মানবিক সম্পর্ক, সহমর্মিতা ও পারস্পরিক সম্মান প্রদর্শনের দিন হিসেবে বিবেচিত।

ভালোবাসার সর্বজনীন বার্তা
আজকের দিনে ভালোবাসা শুধুই ব্যক্তিগত সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়। পারিবারিক বন্ধন, বন্ধুত্ব, সামাজিক সম্পর্ক সব ক্ষেত্রেই পারস্পরিক শ্রদ্ধা, সহানুভ‚তি ও মানবিকতার চর্চা গুরুত্বপূর্ণ। ভ্যালেন্টাইন’স ডে সেই চর্চাকে স্মরণ করিয়ে দেয়। ব্যস্ত জীবনে প্রিয়জনকে সময় দেওয়া, কৃতজ্ঞতা প্রকাশ করা এবং সম্পর্ককে মূল্যায়ন করার মধ্যেই দিনটির আসল তাৎপর্য নিহিত।
বসন্তের মায়াময় আবহে ১৪ ফেব্রæয়ারি তাই হয়ে ওঠে হৃদয়ের উৎসব  যেখানে ভালোবাসাই প্রধান সুর।






Loading...
Loading...


ফিচার এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy