পাটকেলঘাটায় সেতুর ওপর যুবককে ছুরিকাঘাত করে ছিনতাই

সাতক্ষীরা প্রতিনিধি

সারাবাংলা

সাতক্ষীরার পাটকেলঘাটায় শাকদহ ব্রিজের ওপর এক যুবককে ছুরিকাঘাত করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে

2026-02-15T10:42:37+00:00
2026-02-15T10:42:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাটকেলঘাটায় সেতুর ওপর যুবককে ছুরিকাঘাত করে ছিনতাই
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪২ এএম   (ভিজিট : ৩২৩)
X

সাতক্ষীরার পাটকেলঘাটায় শাকদহ ব্রিজের ওপর এক যুবককে ছুরিকাঘাত করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আহত যুবকের নাম শিশির ইসলাম (৩৭)। তিনি যশোর জেলার কেশবপুর উপজেলার বগা গ্রামের বাসিন্দা এবং আকিজ কোম্পানির একজন সেলসম্যান হিসেবে কর্মরত। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে পাটকেলঘাটার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে শাকদহ ব্রিজ দিয়ে বাড়ি ফেরার পথে চারজন দুর্বৃত্ত তার পথরোধ করে। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করে এবং সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত পাটকেলঘাটা নার্সিংহোমে নিয়ে যান।

নার্সিংহোমের চিকিৎসকরা জানান, তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর শেখ মো. ইব্রাহিম নামের এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার একটি ভিডিও প্রকাশ করে হামলাকারীদের শনাক্তে সবার সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে ঘটনার বিষয়ে তথ্য থাকলে নিকটস্থ থানায় জানানোর আহ্বান জানান তিনি। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ব্রিজ ও আশপাশের এলাকায় সন্ধ্যার পর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম লুৎফর কবির জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy