প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৮ এএম আপডেট: ১৫.০২.২০২৬ ১১:৩৪ এএম (ভিজিট : ১০৮)

X
কিশোরগঞ্জের বাজিতপুরে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, নির্যাতন ও গ্রেপ্তারের প্রতিবাদে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে বাজিতপুর বাঁশ মহল এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন- বাজিতপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এহসান কুফিয়া। বক্তব্য রাখেন বাজিতপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কাইয়ূম খাঁন হেলাল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুন, নিকলী উপজেলা বিএনপির সভাপতি বধরুল মোমেন মিঠু, সাধারণ সম্পাদক হেলিম তালুকদার, জেলা বিএনপির সাবেক সদস্য বদরুল আলম শিপু, জেলা যুবদলের সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম মাহমুদ জসিম, পিরিজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহামুদ আলম লিটন এবং কৈলাগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল করিমসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের সমর্থনে স্বতন্ত্র প্রার্থী ‘হাঁস’ প্রতীকে বিজয়ী হয়েছেন। তারা বলেন, বাজিতপুর-নিকলী এলাকায় বিএনপিকে আরও সুসংগঠিত করতে দলের মনোনীত প্রার্থী সৈয়দ এহসানুল হুদার নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ থাকবেন।
বক্তারা নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ভয় না পেয়ে সকল দমন-পীড়ন মোকাবিলা করে বাজিতপুর-নিকলী এলাকায় বিএনপিকে শক্তিশালী করা হবে।
প্রতিবাদ সমাবেশে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমাবেশটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।