শেরপুরে সাবেক ব্যাংক কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেরপুর জেলা প্রতিনিধি

সারাবাংলা

শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের সুলতানপুর মধ্যপাড়া এলাকায় সৈয়দ হুমায়ুন কবির বাবু (৬৪) নামে এক সাবেক ব্যাংক কর্মচারীর

2026-02-15T11:36:49+00:00
2026-02-15T11:36:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেরপুরে সাবেক ব্যাংক কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৬ এএম   (ভিজিট : ১৪৮)
X

শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের সুলতানপুর মধ্যপাড়া এলাকায় সৈয়দ হুমায়ুন কবির বাবু (৬৪) নামে এক সাবেক ব্যাংক কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় বাসিন্দারা একটি গাছে রশিতে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত সৈয়দ হুমায়ুন কবির বাবু কৃষি ব্যাংকের সাবেক কর্মচারী ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি শনিবার রাতের কোনো এক সময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয় একাধিক বাসিন্দা জানান, পারিবারিক কলহের কারণে তিনি মানসিক চাপে ছিলেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy