পাবনা-৩ আসনে পাঁচ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে মোট ৮ জন প্রার্থীর মধ্যে ৫ জন প্রার্থী জামানত হারিয়েছেন। নির্বাচন

2026-02-15T11:55:21+00:00
2026-02-15T11:55:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাবনা-৩ আসনে পাঁচ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫৫ এএম   (ভিজিট : ৫৮)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে মোট ৮ জন প্রার্থীর মধ্যে ৫ জন প্রার্থী জামানত হারিয়েছেন। নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, নির্বাচনী আসনে প্রতিটি প্রার্থীকে বৈধ ভোটের ১০ শতাংশ পেতে হয়। এই শর্ত পূরণে ব্যর্থ হলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।

পাবনা-৩ আসনে মোট বৈধ ভোট হয়েছিল ৩,৩২৪৬ ভোট। এতে প্রতিটি প্রার্থীর জামানত ফেরত পেতে হলে কমপক্ষে ৩৩,২৪৫ ভোট পাওয়া আবশ্যক ছিল।

ফলাফলে দেখা গেছে, বাংলাদেশ জামায়াতে ইসলাম মনোনীত ও ১১ দল সমর্থিত প্রার্থী অধ্যাপক মাওলানা আলী আছগার দাঁড়িপাল্লা প্রতীকে ১,৪৫,৮৩৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন ধানের শীষ প্রতীকে ১,৪৩,৫৪০ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বি হয়েছেন। সাবেক এমপি ও বিএনপি থেকে বহিষ্কৃত নেতা স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব কে এম আনোয়ারুল ইসলাম (ঘোড়া প্রতীক) ৩৭,৮৫২ ভোট পেয়ে তৃতীয় স্থানে অবস্থান করেছেন।

জামানত বাজেয়াপ্ত প্রার্থীরা:
বাংলাদেশ সুন্নিজোট মনোনীত মোঃ মাহবুবুর রহমান জয় চৌধুরী (একতারা) ১,৪২০ ভোট; জাতীয় পার্টি মনোনীত মোহাম্মদ ডাবলু (লাঙ্গল) ১,৫৭ ভোট; ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মোঃ আব্দুল খালেক (হাতপাখা) ১,৭৫৮ ভোট; গণ অধিকার পরিষদ মনোনীত মোঃ হাসানুল ইসলাম রাজা (ট্রাক) ৯৮২ ভোট এবং গণফোরাম মনোনীত সরদার আশা পারভেজ (উদীয়মান সূর্য) ১৭২ ভোট।

পাবনা জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ড. শাহেদ মোস্তফা ফলাফল বিশ্লেষণ করে নির্বাচন কমিশনের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী এই তথ্য নিশ্চিত করেছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy