তৈয়্যবের বিদেশযাত্রা নিয়ে নানা আলোচনা

অনলাইন ডেস্ক

জাতীয়

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের বিদেশযাত্রা নিয়ে নানা আলোচনা শুরু

2026-02-15T12:06:29+00:00
2026-02-15T12:06:29+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
তৈয়্যবের বিদেশযাত্রা নিয়ে নানা আলোচনা
জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০৬ পিএম   (ভিজিট : ৫২)
X

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের বিদেশযাত্রা নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব শেষে নতুন সরকারের দায়িত্ব গ্রহণের প্রক্কালে তার এই বিদেশযাত্রা। গতকাল শনিবার এই আলোচিত বিশেষ সহকারী জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এদিন সকাল ৯টা ৫০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট ইকে-৫৮৩-তে দেশ ছেড়েছেন তৈয়্যব। বাংলাদেশ ত্যাগের সময় তিনি তার নেদারল্যান্ডসের পাসপোর্ট ব্যবহার করেন বলে নিশ্চিত হওয়া গেছে। দেশত্যাগে বা বিদেশ গমনে ফয়েজ তৈয়্যবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা না থাকায় বিমানবন্দরে তার বহির্গমনে কোনো বাধা দেওয়া হয়নি বলে সূত্রে জানা গেছে।

বিশেষ সহকারীর একজন সহযোগী জানান, তৈয়্যব ৯ ও ১০ ফেব্রুয়ারি ছুটিতে ছিলেন। এর মধ্যে মন্ত্রণালয়ের আইসিটি ও টেলিযোগাযোগ দুই বিভাগই তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছে। স্বাভাবিক জীবনে ফিরতে শনিবার তিনি চলে গেছেন। তার চূড়ান্ত গন্তব্যস্থল হচ্ছে নেদারল্যান্ডস।

গত বছরের ফেব্রুয়ারিতে নতুন রাজনৈতিক দল গঠনের জন্য ডাক, টেলিযোগযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন নাহিদ ইসলাম। এরপর এই মন্ত্রণালয় খালি হলে ওই বছরের ৫ মার্চ প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান তৈয়্যব। এর আগে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে ‘পলিসি অ্যাডভাইজার (সংস্কার ও সমন্বয়)’ পদে ছিলেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে দেশের প্রযুক্তি খাত নিয়ে কাজ করার জন্য নেদারল্যান্ডসের নাগরিক তৈয়্যবকে নিয়ে আসে অন্তর্বর্তী সরকার।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy