পিরোজপুর-২ আসনে পাঁচ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

পিরোজপুর প্রতিনিধি

সারাবাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়া-নেছারাবাদ) আসনে পাঁচ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।নির্বাচন কমিশনের

2026-02-15T12:24:07+00:00
2026-02-15T12:24:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পিরোজপুর-২ আসনে পাঁচ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৪ পিএম   (ভিজিট : ১০৫)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়া-নেছারাবাদ) আসনে পাঁচ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, আসনের বৈধ মোট ভোটের এক-অষ্টমাংশের কম ভোট পেলে সংশ্লিষ্ট প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। সেই হিসেবে প্রয়োজনীয় ভোটের সীমা অতিক্রম করতে না পারায় পাঁচজন প্রার্থীর জামানত বাতিল হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

জামানত হারানো প্রার্থীরা হলেন- স্বতন্ত্র ঘোড়া প্রতীকের মাহমুদ হোসেন, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত ফয়সাল খান, গণঅধিকার পরিষদ সমর্থিত আনিসুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো. আবুল কালাম আজাদ এবং জাতীয় পার্টি (জেপি) মনোনীত মাহিবুল হোসেন।

এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর সুমন বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামি মনোনীত প্রার্থী শামীম সাঈদী। বাকি পাঁচজন প্রার্থী নির্ধারিত ভোটের সীমা অতিক্রম করতে না পারায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

এ আসনে বিএনপি মনোনীত আহমেদ সোহেল মঞ্জুর সুমন ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়েছেন ১০৫,১৮৫ ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামি মনোনীত শামীম সাঈদী, দাঁড়িপাল্লা প্রতীকে ৯৬,৮৯৭ ভোট পেয়ে পরাজিত হন।

মোট ১৬৭টি কেন্দ্রে ভোটার সংখ্যা ছিল ৪০৫,২৯৭, যেখানে মোট ভোট পড়ে ২৩৫,২৩৭ এবং বৈধ ভোটের সংখ্যা ২৩,০২৩৮।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy