আটককৃতরা হলেন কিশোরগঞ্জ জেলার সোহেনপুর থানার রাব্বি (২৫) ও সাব্বির (১৯)। তাদের কাছ থেকে একটি পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ডাকাতেরা পিস্তল পুকুরে ফেলে দিয়েছিল, যা পরে পুলিশ উদ্ধার করে।
স্থানীয়দের বরাতে জানা যায়, রিকশা চালকের চিৎকারে আশেপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে তাদের গণপিটুনী করেছে। ডাকাতদের ভাড়া বাসা তল্লাশী করে আরও একটি ম্যাগজিন ও চার রাউন্ড গুলি পাওয়া গেছে।
আহত দুইজনকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) মেহেদী ইসলাম জানান, ঘটনার বিষয়ে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।