প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৪৮ পিএম (ভিজিট : ১২৯)

X
রাজধানীর কাঁঠালবাগান এলাকায় ছয়তলা ভবন থেকে পড়ে মো. শহিদুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি শনিবার রাতে ঘটে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
রাজধানীর কাঁঠালবাগান এলাকার একটি ছয়তলা ভবন থেকে নিচে পড়ে মো. শহিদুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। একটি ভবন থেকে অন্য আরেকটি ভবনে লাফিয়ে যাওয়ার সময় পড়ে যান বলে জানা গেছে।
নিহত শহিদুলের বয়স আনুমানিক ২৫ বছর। বাড়ি ময়মনসিংহের ধোবাউড়া থানার পশ্চিমা মাইর পাড়া। বর্তমানে পরিবারের সাথে কলাবাগানের কাঁঠালবাগান এলাকায় ভাড়া থাকতেন শহিদুল।
গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে এ ঘটনাটি ঘটে। কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। পরে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষার নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ইব্রাহিম হোসেন আরও জানান, ওই যুবকের মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।