ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

ভোলা প্রতিনিধি

সারাবাংলা

ভোলা সদর উপজেলার শেরে-বাংলা বাজার সংলগ্ন এলাকায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মোঃ কামাল (৪৫) নামে

2026-02-15T15:17:42+00:00
2026-02-15T15:17:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
ভোলা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:১৭ পিএম   (ভিজিট : ১৩৮)
X

ভোলা সদর উপজেলার শেরে-বাংলা বাজার সংলগ্ন এলাকায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মোঃ কামাল (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি সদর উপজেলা ব্যাংকের হাট পশ্চিম চরখালী ৩ নং ওয়ার্ডের ইউনুস ডাক্তারের ছেলে।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. বিএন মোঃ আবুল কাশেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৯টায় ভোলার কোস্ট গার্ড বেইস এই অভিযান পরিচালনা করে। জব্দকৃত গাঁজা এবং আটককৃত মাদক ব্যবসায়ীকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy