ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, যৌথ বাহিনীর প্রচেষ্টায় রক্ষা পেল বহুতল ভবন

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজারের ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকান্ড থেকে রক্ষা পেয়েছে বহুতল ভবন। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও দমকল বাহিনীর ২ ঘন্টার প্রচেষ্টায়

2026-02-15T14:20:40+00:00
2026-02-15T14:20:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, যৌথ বাহিনীর প্রচেষ্টায় রক্ষা পেল বহুতল ভবন
ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২:২০ পিএম   (ভিজিট : ৪৪)
X


কক্সবাজারের ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকান্ড থেকে রক্ষা পেয়েছে বহুতল ভবন। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও দমকল বাহিনীর ২ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা হয়। 

১৪ ফেবুয়ারি শনিবার রাত পৌনে ৮ টার দিকে উপজেলার ঈদগাঁও গরু বাজারস্থ রমজান কোম্পানির বহুতল ভবনে ঘটে অগ্নিকাণ্ডের এ ঘটনা। 

খবর পেয়েে ছুটে আসেন স্থানীয় ক্যাম্পের সেনা, বিজিবি, ও ঈদগাঁও থানা পুলিশ। পরে যোগ দেয় রামু ফায়ার সার্ভিসের একটি ইউনিট। তবে আগুনের সুত্রপাত জানা যায়নি। 

রামু ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সোমেন বড়ুয়া জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থল পৌঁছে যৌথবাহিনির সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ভবনের নিচতলার বেশকটি গুদাম পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন বলেও জানান এ কর্মকর্তা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy