কুমিল্লা-৯ এ আবুল কালামকে মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. আবুল কালামকে মন্ত্রী হিসেবে দেখতে চান স্থানীয় জনগণ ও দলীয় নেতাকর্মীরা।

2026-02-15T15:45:52+00:00
2026-02-15T15:45:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুমিল্লা-৯ এ আবুল কালামকে মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪৫ পিএম   (ভিজিট : ২২৩)
X

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. আবুল কালামকে মন্ত্রী হিসেবে দেখতে চান স্থানীয় জনগণ ও দলীয় নেতাকর্মীরা। তাদের দাবি, দলের দুর্দিনে নেতৃত্ব দেওয়া ও দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগের কারণে তিনি মন্ত্রিত্বের যোগ্য।

প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়ে বিএনপির কেন্দ্রীয় শিল্পবিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি মো. আবুল কালাম ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭০ হাজার ৮ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী সৈয়দ একেএম সরওয়ার উদ্দীন ছিদ্দীকি দাঁড়িপাল্লা প্রতীকে পান ১ লাখ ১৮ হাজার ৯৬১ ভোট। তিনি ৫১ হাজার ৪৭ ভোটের ব্যবধানে বিজয়ী হন।

আসনটিতে মোট ভোটার ছিল ৪ লাখ ৭৮ হাজার ৫৩৫ জন। ভোট পড়েছে ৩ লাখ ১১ হাজার ৮০টি, যা মোট ভোটারের ৬৫ দশমিক ০১ শতাংশ।

মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটোয়ারী বলেন, শিক্ষা ও উন্নয়ন খাতে আবুল কালামের অবদান উল্লেখযোগ্য। তিনি একটি স্কুল ও একটি কলেজ প্রতিষ্ঠা করেছেন এবং দীর্ঘদিন ধরে জনসেবায় নিয়োজিত।

দলীয় নেতারা জানান, প্রায় ২৬ বছর ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকা আবুল কালাম বিভিন্ন সময় মামলা-হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। তাদের দাবি, স্বচ্ছ ও ত্যাগী এই নেতাকে মন্ত্রী করলে লাকসাম-মনোহরগঞ্জের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

তারা দলের চেয়ারম্যান ও আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আবুল কালামকে মন্ত্রীসভায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy