তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানালেন এমপি জাকারিয়া তাহের সুমন
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:০৩ পিএম (ভিজিট : ১৮১)

X
সারাদেশে বিএনপির ভূমিধস বিজয়ের পর দলের চেয়ারম্যান ও আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কুমিল্লা-৮ (বরুড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে গুলশানে তারেক রহমানের বাসভবনে গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ এবং দেশের বিভিন্ন আসনে নবনির্বাচিত কয়েকজন সংসদ সদস্য উপস্থিত ছিলেন।
জানা গেছে, এ সময় জাকারিয়া তাহের সুমন দলীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নতুন সরকারের সফলতা কামনা করেন।