ফুলবাড়ীতে নিষিদ্ধ ভারতীয় ইস্কফ সিরাপ জব্দ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে পৃথক তিনটি চোরাচালানবিরোধী অভিযানে এক লাখ ৪৪ হাজার ৯০০ টাকা মূল্যের বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ

2026-02-15T16:35:45+00:00
2026-02-15T16:35:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফুলবাড়ীতে নিষিদ্ধ ভারতীয় ইস্কফ সিরাপ জব্দ
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩৫ পিএম   (ভিজিট : ৭৫)
X

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে পৃথক তিনটি চোরাচালানবিরোধী অভিযানে এক লাখ ৪৪ হাজার ৯০০ টাকা মূল্যের বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ ও ভারতীয় ইস্কফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার।

বিজিবি জানায়, ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধীন কাটলা বিশেষ ক্যাম্প, খানপুর বিওপি ও বড়গ্রাম বিওপি ১৪ ফেব্রুয়ারী দিবাগত রাতে পৃথক তিনটি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৭৬৬ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ এবং ৭৫ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ জব্দ করা হয়।
জব্দ করা সিরাপের মোট সিজার মূল্য এক লাখ ৪৪ হাজার ৯০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক এবং জড়িতদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy