আমি শেরপুরের সাড়ে ৪ লাখ ভোটারের এমপি: রাশেদুল ইসলাম

শেরপুর জেলা প্রতিনিধি

সারাবাংলা

এবারের নির্বাচনে মানুষ রায় দিয়েছে ন্যায় এবং ইনসাফের পক্ষে, আমরা ন্যায় এবং ইনসাফের পক্ষে রায় পেয়েছি। আমি ১

2026-02-15T16:46:18+00:00
2026-02-15T16:46:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আমি শেরপুরের সাড়ে ৪ লাখ ভোটারের এমপি: রাশেদুল ইসলাম
শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৪৬ পিএম   (ভিজিট : ৯০)
X

এবারের নির্বাচনে মানুষ রায় দিয়েছে ন্যায় এবং ইনসাফের পক্ষে, আমরা ন্যায় এবং ইনসাফের পক্ষে রায় পেয়েছি। আমি ১ লাখ ২৭ হাজার ভোট পেয়ে নির্বাচিত হয়েছি, আমি শুধু ১ লাখ ২৭ হাজার ভোটারদের এমপি না, আমি এখন শেরপুর সদর আসনের সাড়ে ৪ লাখ ভোটারের এমপি। 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে নওহাটা আলিয়া মাদরাসা মাঠে নির্বাচন পরবর্তী নারী নেতৃবৃন্দের সাথে  মতবিনিময় সভায় প্রধান অতিথি'র বক্তব্যে শেরপুর-১ (সদর) আসনের জামায়াতে ইসলামী ১১ দলীয় জোটের  নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ এসব কথা বলেন। 

এসময় তিনি আরো বলেন, শহীদ কামারুজ্জামানকে হত্যাকান্ড এটা কেউ মেনে নিতে পারে নাই, শহীদ কামারুজ্জামানের হত্যার প্রতিশোধ হিসেবে মানুষ দাঁড়িপাল্লার পক্ষে রায় দিয়েছে। আমরা ন্যায় এবং ইনসাফের পক্ষে আছি বলেই মানুষ আমাদের পক্ষে ভোট দিয়েছে, মানুষ আমাদেরকে পছন্দ করেছে, ভোট দিয়েছে, দাঁড়িপাল্লাকে বিজয়ী করার জন্য এবং এই চেষ্টা আল্লাহ তায়ালা কবুল করেছেন। 

এমপি রাশেদুল ইসলাম আরো বলেন, শেরপুরে শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, নারীদের নিরাপত্তা বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা জোরদার করা সহ ইভটিজিং নির্মূল করা হবে। মাদক এবং জোয়ামুক্ত শেরপুর গড়ে তুলবো। 

এমপি রাশেদুল ইসলাম আরো বলেন, কুটিরশিল্প গড়ে তোলার মাধ্যমে নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে ।

মতবিনিময় সভায় সদর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা নুরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে ও সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুস সোবাহান এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার আমীর মাওলানা হাফিজুর রহমান, সূরা সদস্য হাফেজ মাওলানা জাকারিয়া আব্দুল বাতেন, সদর উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক শফিউল ইসলাম স্বপন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শেরপুর জেলা শাখার সভাপতি ডাঃ আব্দুল মতিন, পৌর শহর জামায়াতের সেক্রেটারি ডা. হাসানুজ্জামান প্রমূখ। এসময় বিভিন্ন ইউনিয়ন জামায়াতের দায়িত্বশীল মহিলা কর্মীরা উপস্থিত ছিলেন।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy