ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে ১৮শ‍‍`র বেশি দম্পতির গণবিয়ে

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক

অনেকের ইচ্ছা থাকে ভ্যালেন্টাইন্স ডে বিয়ে করার। আবার অনেক দেশে 'ভ্যালেন্টাইন্স ডে' উপলক্ষে গণবিবাহ অনুষ্ঠিত হয়। এবার মেক্সিকো

2026-02-15T16:55:34+00:00
2026-02-15T16:55:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে ১৮শ‍‍`র বেশি দম্পতির গণবিয়ে
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫৫ পিএম   (ভিজিট : ৩২)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

অনেকের ইচ্ছা থাকে ভ্যালেন্টাইন্স ডে বিয়ে করার। আবার অনেক দেশে 'ভ্যালেন্টাইন্স ডে' উপলক্ষে গণবিবাহ অনুষ্ঠিত হয়। এবার মেক্সিকো একসঙ্গে ১৮০০-এর বেশি দম্পতি গণবিয়ে করেছেন, যা রীতিমতো রেকর্ডই হয়েছে।

গণবিবাহের এই অনুষ্ঠান ছিল উদযাপনে ভরপুর। সাদা গাউন ও স্যুটে বর-বউ সাজে ভেন্যুতে হাজির হন দম্পতিরা। বিয়ের মন্ত্র পাঠ শেষে তারা কেক কেটে অনুষ্ঠান উদযাপন করেন। এরপর তাদের হাতে তুলে দেওয়া হয় ম্যারেজ সার্টিফিকেট।

বিশাল এ আয়োজনে অংশ নেওয়া যুগলদের মধ্যে অনেকে আগে ধর্মীয়ভাবে বিয়ে করলেও আনুষ্ঠানিকতা শেষ হয়নি। তাই এই সুযোগ হাতছাড়া করতে চাননি তারা। গণবিবাহে অংশ নিয়ে নবদম্পতিরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

এই গণবিবাহের দায়িত্ব পালন করেন একজন বিচারক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেক্সিকো সিটির গভর্নর ক্লারা ব্রুগাদা। 

এছাড়া, বিভিন্ন দেশে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে গণবিবাহ আয়োজন করা হয়েছে। লাতিন আমেরিকার দেশ পেরুতে একসাথে দাম্পত্য জীবনের সূচনা করেন শতাধিক যুগল। লিমার জনপ্রিয় পর্যটনকেন্দ্র ‘ম্যাজিক সার্কিট অব ওয়াটার’-এ আয়োজিত হয় এই বিবাহ অনুষ্ঠান।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy