চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণ মামলায় গ্রেপ্তার ৫

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা

2026-02-15T17:02:01+00:00
2026-02-15T17:07:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণ মামলায় গ্রেপ্তার ৫
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০২ পিএম  আপডেট: ১৫.০২.২০২৬ ৫:০৭ পিএম  (ভিজিট : ১৫৮)
X

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে বিস্ফোরণে আহত তিনজন বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

গ্রেপ্তারকৃতরা হলেন— সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া এলাকার মোহাম্মদ ইউসুফ (৪৫), শাকিল (৩৭), বজলুর রহমান (২০), মিনহাজ (২২) এবং রাণিহাটি ইউনিয়নের উপরধুমি এলাকার শুভ (২০)।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম ওয়াসিম ফিরোজ। তিনি জানান, মামলায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে। আহত তিনজনকেও মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া এলাকায় একটি বাড়িতে ককটেল তৈরির সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থলেই আলামিন (২০) ও জিহাদ (১৭) নিহত হন। গুরুতর আহত হন বজলুর রহমান, মিনহাজ ও শুভ। তাদের প্রথমে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy