বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনের জানাজার নামাজ সম্পন্ন

টুংগীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেন বার্ধক্যজনিত কারণে শুক্রবার ঢাকায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি

2026-02-15T17:34:04+00:00
2026-02-15T17:34:04+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনের জানাজার নামাজ সম্পন্ন
টুংগীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩৪ পিএম   (ভিজিট : ৩২৮)
X

 বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেন বার্ধক্যজনিত কারণে শুক্রবার ঢাকায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি খান সাহেব শেখ মোশাররফ হোসেন এর বড় সন্তান। তার বয়স হয়েছিল ৮৫ বছর।

পরিবার সূত্রে জানা যায়, তিনি রাজধানীর ঢাকা স্কয়ার হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি বহু গুণগ্রাহী ও স্বজন রেখে গেছেন।

মরহুমের জানাজার নামাজ ১৫ ফেব্রুয়ারি ২০২৬, রোববার জোহর নামাজের পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থিত (খান সাহেব শেখ মোশারফ হোসেন স্কুল এন্ড কলেজ) বাঘিয়ার ঘাট স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। প্রথমে প্রশাসনের পক্ষ থেকে গার্ড অফ অনার দেওয়া হয়। জানাজায় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, আত্মীয়-স্বজন, এলাকাবাসী ও সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস এম জিলানী, টুনিপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার, টুংগীপাড়া থানার অফিসার ইনচার্জ আইয়ুব আলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

শেখ কবির হোসেনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোক প্রকাশ করা হয়েছে এবং তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy