মান্দায় শর্টসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁ জেলার মান্দা উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি বসতবাড়ি ও তিনটি গরুসহ বিপুল পরিমাণ

2026-02-15T20:20:14+00:00
2026-02-15T20:20:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মান্দায় শর্টসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড
মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২০ পিএম   (ভিজিট : ১১৫)
X

নওগাঁ জেলার মান্দা উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি বসতবাড়ি ও তিনটি গরুসহ বিপুল পরিমাণ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। 

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের চকউলি সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তরা জানান, গোয়ালঘরে লুজ তার দিয়ে বিদ্যুতের সংযোগ দেওয়া ছিল। সন্ধ্যার পর গরু গোয়ালে তোলার পর বিদ্যুৎ সংযোগ দিলে কিছুক্ষণ পর সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের বসতঘরগুলোতে।

আগুনে আফাজ উদ্দিনের তিনটি গরু ও পুরো বসতবাড়ি পুড়ে যায়। এছাড়া আনিছার রহমান, আফজাল হোসেন, আবুল কালাম আজাদ, জাহাঙ্গীর আলম ও আবিজান বেওয়াসহ আরও পাঁচটি পরিবারের ঘরবাড়ি ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ লাখ টাকার বেশি বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

খবর পেয়ে মান্দা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তার আগেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়।

ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, মান্দা উপজেলা বিএনপির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক এম এ মতীন, মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম মাসুদ রানা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করেন।

রোববার সকালে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা আবারও ঘটনাস্থল পরিদর্শন করে নবনির্বাচিত সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর পক্ষ থেকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দেন। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির খন্দকার মুহা. আব্দুর রাকিব ৫ হাজার টাকা প্রদান করেন।

অপরদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচটি পরিবারকে সাড়ে ৭ হাজার টাকা করে নগদ অর্থ, ৩০টি কম্বল এবং প্রতিটি পরিবারকে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আক্তার জাহান সাথী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy