প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২৬ পিএম (ভিজিট : ৪৩১)

X
জমি সংক্রান্ত বিরোধে দেবরের লাথিতে ভাবি রওশনারা (৬৫) নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার দুপুর ১২টায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের রসুলপুর গ্রামে।
নিহত রওশানারা ঐ এলাকার মজিবরের স্ত্রী। আসামী হবিবরের স্ত্রী ফাতেমাকে আটক করেছে ঘাটাইল থানা পুলিশ। হবিবর পলাতক।
পুলিশ ও নিহতের স্বামী মজিবর জানায়, উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নে রসুলপুর গ্রামের বড় ভাই মজিবরের সাথে তারই আপন ছোট ভাই হবিবরের দির্ঘদিন যাবৎ জমি নিয়ে বিরোধ চলে আসছে।বিষয়টি নিয়ে ইউপি সদস্য মোঃ নাহিদ কে জানালে তিনি একটি শালিশী বৈঠকের তারিখ দেন।
রবিবার মজিবর এবং তার স্ত্রী রওশনারা জমিতে পানি দিতে গেলে হবিবর ও তার স্ত্রী ফাতেমা বাঁধা দিলে উভয়ের সাথে বাক বিতন্ডার এক পর্যায়ে ফাতেমার পেটে সজোরে লাথি দেয় দেবর হবিবর।মুহুর্তে মাটিতে লুটিয়ে পরলে মুমুর্ষ অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মজিবর বাদী হয়ে ছোট ভাই হবিবর ও তার স্ত্রী ফাতেমা কে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
ঘাটাইল থানা অফিসার্স ইনচার্জ (ওসি তদন্ত) প্রভাষ কুমার বসু ঘটনার সত্যতা স্বীকার করে জানান একজন আসামী আটক করা হয়েছে। বাকিজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।