প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৪ পিএম (ভিজিট : ১৪৬)

X
ঝালকাঠিতে আন্তঃজেলা পুলিশ ব্যাডমিন্টন টুর্নামেন্ট–২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে শহরের কলেজ রোডস্থ ইনডোর বয়েজ ক্লাবে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সাইফুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস. এম. বায়জীদ ইবনে আকবর, সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মো. শাহ আলম, সহকারী পুলিশ সুপার মো. মাসুম বিল্লাহ এবং ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদার।
এ সময় জেলার বিভিন্ন থানা ও তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইন্সপেক্টর (সশস্ত্র) আনিসুর রহমান।
টুর্নামেন্টে সিঙ্গেলস বিভাগে ১৬ জন খেলোয়াড় এবং ডাবলস বিভাগে ২৪টি দল অংশ নিচ্ছে। আয়োজকরা জানান, পুলিশের সদস্যদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, মানসিক প্রশান্তি নিশ্চিত করা এবং পারস্পরিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী ম্যাচ শেষে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরবর্তীতে অনুষ্ঠিত হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।