ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে কারাদণ্ড

শেরপুর জেলা প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে পাঁচজনকে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান

2026-02-15T21:21:02+00:00
2026-02-15T21:21:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে কারাদণ্ড
শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২১ পিএম   (ভিজিট : ১৫৭)
X

শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে পাঁচজনকে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে এ দণ্ডাদেশ কার্যকর করা হয়।

বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ধারা লঙ্ঘনের অপরাধে ১৫(১) ধারা মোতাবেক এ দণ্ডাদেশ দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক।

দণ্ডপ্রাপ্তরা হলেন, ঝিনাইগাতী উপজেলার কাংশা গ্রামের আবুল কাশেমের ছেলে সাইফুল ইসলাম (৩৫), জমশেদ আলী শেখের ছেলে আব্দুল মমিন (৩৪) এবং গুতু শেখের ছেলে মোনা সরকার (২৯)। এছাড়া শ্রীবরদী উপজেলার বালিঝুড়ী এলাকার জাফর আলীর ছেলে হানিফ উদ্দিন (৪৫) ও খাড়ামোড়া এলাকার হাজ্বি কলিম উদ্দিনের ছেলে কোমর আলী (৫০)। দন্ডপ্রাপ্তদের থানা পুলিশের কাছে হস্তান্তর করে উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শেরপুর জেলার ঝিনাইগাতী, শ্রীবরদী ও নালিতাবাড়ী উপজেলায় বর্তমানে বালু মহাল ইজারা বন্ধ থাকায় একটি চক্র চোরাইভাবে বালু উত্তোলন ও পরিবহন করছে। এ কারণে অবৈধ কার্যক্রম রোধে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমীন জানান, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy