প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫১ এএম (ভিজিট : ৩৩৪)

X
নীলফামারীর জলঢাকায় সিনিয়র সাংবাদিক হাসানুর কাবীর মেহেদীর মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জলঢাকা প্রেসক্লাব'র আয়োজনে রোববার শেষ বিকেলে ক্লাবের হলরুমে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি, দৈনিক যায়যায়দিন ও বাংলাদেশ বুলেটিন পত্রিকার জলঢাকা উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামান লেবুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি ও জলঢাকা উপজেলা জামায়াতের নায়েবে আমীর আলহাজ্ব কামরুজ্জামান।
এতে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহাজাহান কবির লেলিন,বিশেষ অতিথি প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক আবেদ আলী এসময় উপস্থিত ছিলেন।
ক্লাবের সহ-সাধারণ সম্পাদক মাইদুল হাসানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক হারুন-অর রশীদসহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং মরহুম মেহেদীর পরিবারের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।