বিমানবন্দর থেকে টঙ্গীর যুবলীগ নেতা গ্রেফতার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীর আলোচিত যুবলীগ নেতা ও সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেন মোল্লাকে আটক করেছে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন

2026-02-16T16:32:37+00:00
2026-02-16T16:32:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিমানবন্দর থেকে টঙ্গীর যুবলীগ নেতা গ্রেফতার
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩২ পিএম   (ভিজিট : ৩০৬)
X

গাজীপুরের টঙ্গীর আলোচিত যুবলীগ নেতা ও সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেন মোল্লাকে আটক করেছে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ।

রবিবার রাত সাড়ে দশটার দিকে তাকে আটক করা হয়। পরে মধ্য রাতে টঙ্গী পশ্চিম পুলিশের কাছে তাকে হস্তান্তর করেন। তার বিরুদ্ধে টঙ্গী ও গাজীপুরের বিভিন্ন থানা একাধিক মামলা রয়েছে। 

বিল্লাহ হোসেন মোল্লা টঙ্গী পশ্চিম থানাধীন ছালামত মোল্লা রোডের মমিন মোল্লার ছেলে। তিনি ৫৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। 

পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগষ্ট গনঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে ছিলেন যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লা। রবিবার রাতে শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালেশিয়ার কুয়ালালামপুরগামী মালয়েশিয়া এয়ারলাইন্স (MH-197) ফ্লাইট যোগে দেশ ছাড়ার চেষ্টা করছিলেন তিনি। 

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহীন খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy