প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২৭ পিএম (ভিজিট : ৯৩)

X
ধুপখোলা এলাকার একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
ইমরান নাবিল প্রামাণিক নামের ওই তরুণ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানায়।
আজ সোমবার ধূপখোলা এলাকার একটি ভবনের ছয় তলার একটি মেস থেকে তার মরদেহ উদ্ধার করার কথা জানিয়েছেন গেন্ডারিয়া থানার ওসি গোলাম মর্তুজা।
তিনি বলেন, রুমমেটদের দেওয়া তথ্যে আমরা সেখানে গিয়ে ফ্যানের সাথে গামছায় পেছানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছি। তার পরিবারের লোকজনের সাথে কথা হয়েছে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, এটা আত্মহত্যা। তার দরজা ভেতর থেকে বন্ধ ছিল। আমরা পরিবারের সাথে কথা বলে জেনেছি, সে মানসিক অবসাদগ্রস্থ ছিল।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, ইমরানের মৃত্যুর খবর শুনে তারা থানায় যান। তারা ৩ জন মেসে একসাথে থাকতো। দুইজন নির্বাচনের জন্য বাড়িতে গিয়েছিল। সে বাসায় একাই ছিল।