নারায়ণগঞ্জে রাজমিস্ত্রীকে পিটিয়ে হত্যা

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় টাকা লেনদেনের জেরে এক রাজমিস্ত্রীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।রাতে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী গ্রামে এ

2026-02-16T17:37:20+00:00
2026-02-16T17:37:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নারায়ণগঞ্জে রাজমিস্ত্রীকে পিটিয়ে হত্যা
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩৭ পিএম   (ভিজিট : ৯৩)
X

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় টাকা লেনদেনের জেরে এক রাজমিস্ত্রীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রাতে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান সোনারগাঁ থানার ওসি মো. মহিববুল্লাহ।

নিহত মো. নাঈম হোসেন (২২) ওই গ্রামের প্রয়াত আব্দুল হেকিমের ছেলে।

রাত ৯টার দিকে নিজ বাড়ির ২০০ গজ দূরে খালের পাশে মাঠ থেকে নাঈমের মরদেহ উদ্ধারের কথা জানান নিহত নাঈমের বড় ভাই নাছিমুল। আজ সোমবার সকালে সোনারগাঁ থানায় তিনি একটি হত্যা মামলা করেছেন।

একজনকে গ্রেপ্তারের কথা জানিয়ে দুপুরে ওসি মহিববুল্লাহ বলেন, টাকা লেনদেনের জেরে এ খুনের ঘটনা ঘটেছে।

এগারো ভাই-বোনের মধ্যে সবার ছোট ছিলেন নাঈম। নাঈম যখন খুব ছোট তখন মা-বাবা দুজনই মারা যান। ভাই-বোনেরাই বড় করে তোলেন তাকে। পিঠাপিঠি ভাই নাছিমুল রাজমিস্ত্রীদের ঠিকাদার। নাঈম তার সঙ্গেই রাজমিস্ত্রীর কাজ করতেন বলেও জানান বড়ভাই।

গত রাতেও পাশাপাশি চায়ের দোকানে ছিলেন এ দুই ভাই। একজনের ফোন পেয়ে মোবাইলে কথা বলতে বলতে সেখান থেকে পরে চলে যায় নাঈম।

বড় ভাই নাছিমুল বলেন, আমার ভাই কারে যেন ফোনে বলতেছিল, ‘আমার কাছে টাকা নাই’। দুই-তিনবার এই কথা বলছে। ও তখন একটু দূরে দাঁড়াইয়া কথা বলতেছিল। আমি কিছু জিগাই নাই। কিছুক্ষণ দেখি ভাই সেইখানে নাই। একটু পর আমিও বাড়িতে চলে যাই।

তিনি বলেন, বাড়িতে এসে ছোটভাইকে মোবাইলে ফোন দিয়েছিলেন, কিন্তু তা বন্ধ পান। এর ৩০ মিনিট না যেতেই বাইরে হইচই শুনতে পেয়ে বেরিয়ে আসেন নাছিমুল। লোকজন ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার করছিল। পরে এলাকাবাসীর সঙ্গে খালি মাঠটিতে গিয়ে নাঈমকে রক্তাক্ত দেখতে পান। ওর চেহারা চেনা যাচ্ছিল না। এলাকার লোক চিনতে পারে নাই। আমিই ওর জামা-কাপড় দেইখা চিনছি। হাসপাতালে নিছিলাম, ডাক্তার জানায়, আসার আগেই মারা গেছে।

শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে জানিয়ে সোনারগাঁ থানার ওসি মহিববুল্লাহ বলেন, পেশায় রাজমিস্ত্রী হলেও তিনি সুদের বিনিময়ে মানুষকে টাকা ধার দিতেন। হত্যাকারীদের সঙ্গে তার এ নিয়ে দ্বন্দ্বের জেরে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy