শিক্ষাপ্রতিষ্ঠানে যে কোনো অনিয়মে দায়ী হবেন সভাপতি ও প্রতিষ্ঠানপ্রধান

শিক্ষা

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক অনিয়ম রোধ, স্বচ্ছতা নিশ্চিত এবং জবাবদিহি জোরদারের জন্য নতুন ‘শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নীতিমালা’

2026-02-16T19:17:17+00:00
2026-02-16T19:17:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিক্ষাপ্রতিষ্ঠানে যে কোনো অনিয়মে দায়ী হবেন সভাপতি ও প্রতিষ্ঠানপ্রধান
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:১৭ পিএম   (ভিজিট : ৮৯)
X



দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক অনিয়ম রোধ, স্বচ্ছতা নিশ্চিত এবং জবাবদিহি জোরদারের জন্য নতুন ‘শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নীতিমালা’ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (১৬ ফেব্রুয়ারি) এ নীতিমালা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।


নীতিমালায় বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের যাবতীয় আয়-ব্যয়ের ক্ষেত্রে প্রচলিত সরকারি আর্থিক বিধি-বিধান যথাযথভাবে অনুসরণপূর্বক আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠান প্রধানের যৌথস্বাক্ষরে শিক্ষাপ্রতিষ্ঠানের হিসাব পরিচালিত হবে।

তহবিলের আয়-ব্যয়ের হিসাব প্রচলিত আইন ও বিধি মোতাবেক প্রতিষ্ঠান প্রধানকে সংরক্ষণ করতে হবে। পরিচালনা কমিটির মাধ্যমে কোনো ধরনের আর্থিক অনিয়ম-দুর্নীতি হলে সংশ্লিষ্ট ব্যক্তি-ব্যক্তিরা দায়বদ্ধ থাকবে এবং তার/তাদের বিরুদ্ধে প্রচলিত বিধি-বিধান অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।


প্রতিষ্ঠানের যে কোনো ধরনের আর্থিক অনিয়ম-দুর্নীতির জন্য দায়িত্বরত অবস্থায় অথবা দায়িত্বের বাইরে যে অবস্থায় থাকেন না কেন, দায়িত্বপালনকারী সময়ের সব ধরনের আর্থিক ও অন্যান্য অনিয়ম-দুর্নীতির জন্য পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠান প্রধান যৌথভাবে দায়ী থাকবেন।

যে কোনো অনিয়ম-দুর্নীতির জন্য তার বা তাদের বিরুদ্ধে প্রচলিত বিধিবিধান অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। প্রতিষ্ঠানের যে কোনো ধরনের আর্থিক অনিয়মের জন্য পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠান প্রধান যৌথভাবে দায়ী থাকবেন।






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy