
X
ভালুকায় তিন দশক পর সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১১ (ভালুকা) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক কেন্দ্রীয় সদস্য, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক, ভালুকা উপজেলা বিএনপির আহবায়ক ফখরউদ্দিন আহম্মেদ বাচ্চু জেলায় রেকর্ড সংখ্যক ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বিজয়ী এই সংসদ সদস্যকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এর মন্ত্রী পরিষদে চায় ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের মানুষ।
ফখরউদ্দিন আহম্মেদ বাচ্চু ১৯৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথ কাঁপানো নেতার অন্যতম একজন। কেন্দ্রীয় সাবেক এই নেতা হাসিনা সরকারের আমলে শতাধিক মামলার আসামী হয়ে বহুবার কারাগারে গিয়েছিলেন।
ফখরউদ্দিন আহম্মেদ বাচ্চু জীবনের ঝুঁকি নিয়ে অনেক মিছিল সভা করে গুলিবিদ্ধ সহ আওয়ামী লীগের আক্রমণে বহুবার আহত হন। ভালুকা আসনটি ১৯৯৬ হতে আওয়ামীলীগ সরকার পতনের আগ পর্যন্ত দখলে ছিল আওয়ামীলীগের হাতে। এই আসনে আওয়ামীলীগ সরকার একবার প্রতিমন্ত্রী দিয়েছিলেন।
তিন দশক পর ভালুকার আসনটি ছিনিয়ে আনেন বর্তমান এমপি ফখরউদ্দিন আহম্মেদ বাচ্চু। তাই বিএনপির নির্যাতিত সাবেক কেন্দ্রীয় নেতা ফখরউদ্দিন আহম্মেদ বাচ্চু কে বিএনপি সরকারের মন্ত্রী পরিষদে চায় ভালুকার মানুষ।
অনুসন্ধানে জানা যায়, স্থানীয় বিএনপি ও কৃষক শ্রমিক দিনমজুর সহ ভালুকার আপামর নাগরিক ফখরউদ্দিন আহম্মেদ বাচ্চুকে পুর্নমন্ত্রী হিসেবে দাবি রাখেন।
ভালুকা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক আক্কাছ আলী বলেন, বিপুল ভোটে বিজয়ী এমপি ফখরউদ্দিন আহম্মেদ বাচ্চু ভালুকার বয়োজেষ্ঠ পরিচ্ছন্ন ও পরিক্ষিত রাজনীতিবিদ। তিনি আওয়ামীলীগ সরকারের আমলে ভালুকা উপজেলা বিএনপিকে আগলে রেখেছিলেন। তার মতো একজন সৎ, দক্ষ, পরিক্ষিত ও যোগ্য নেতাকে বিএনপি সরকারের মন্ত্রী করা এখন সময়ের দাবি।
ভালুকা পৌর বিএনপির যুগ্ন-আহবায়ক আহসান উল্লাহ খান রুবেল বলেন, ফখরউদ্দিন আহম্মেদ বাচ্চু কে মন্ত্রী করলে ভালুকার অনেক উন্নয়ন হবে। তিনি তাঁর সততা মেধা দিয়ে এই এলাকাকে এগিয়ে নেবেন। দেশের মানুষের মৌলিক উন্নয়ন বেগবান করতে এমপি ফখরউদ্দিন আহম্মেদ বাচ্চু কে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেওয়া প্রয়োজন। ফখরউদ্দিন আহম্মেদ বাচ্চু কে মন্ত্রীসভায় অন্তর্ভুক্ত করার জন্য নতুন সরকারের কাছে দাবি জানাই।
উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক গুলজার হোসেন বলেন, এমপি ফখরউদ্দিন আহম্মেদ বাচ্চুকে মন্ত্রী বানালে মময়মনসিংহ-১১,ভালুকার মানুষকে সম্মান দেওয়া হবে। ফখরউদ্দিন আহম্মেদ বাচ্চুকে নতুন মন্ত্রীসভায় গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিলে ময়মনসিংহ সহ ভালুকার ব্যাপক উন্নয়ন হবে। ফখরউদ্দিন আহম্মেদ বাচ্চু যেভাবে মানুষের জন্য কাজ করে চলেছেন তা আরো ত্বরান্বিত হবে।
ভালুকা পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান বলেন, ভালুকার নাগরিক সমাজের দাবি মন্ত্রীসভায় এমপি ফখরউদ্দিন আহম্মেদ বাচ্চু কে স্থান দিয়ে ভালুকা বাসীকে যথাযথভাবে সম্মানিত করার জন্য আহবান জানান।
ভালুকা উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক রুহুল আমীন মাসুদ বলেন, ভালুকা শিল্প সমৃদ্ধ এলাকা। বিগত সময়ে ভালুকায় একজন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছিলেন। বর্তমানে ভালুকা শিল্প ও শিক্ষা নগরী সমৃদ্ধ হওয়ায় এমপি ফখরউদ্দিন আহম্মেদ বাচ্চুকে বিএনপি সরকারের মন্ত্রী সভায় স্থান দিলে তার অভিজ্ঞতা দিয়ে মন্ত্রী পরিষদে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবেন বলে বিশ্বাস করেন তিনি।