প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০৮ পিএম (ভিজিট : ২৫৭)

X
সাতক্ষীরার আশাশুনিতে ১০লিটার চোলাই মদ ও মদ তৈরিতে ব্যবহৃত ৩০লিটার চিটাগুর, মিশ্রিত পানি ও মদ তৈরিতে করার পাতিল, ড্রাম সহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খানের নির্দেশনায় অভিযান পরিচালনা করে উপজেলার খাজরা ইউনিয়নের খাজরা পূর্বপাড়াস্থ গ্রামে মৃত আইজ উদ্দিন খাঁ এর ছেলে বিল্লাল হোসেন খাঁ (৫৫) ও তার ভাবি তৈয়েবুর খাঁ এর স্ত্রী মোসাঃ রিমা সুলতানা (২৪) এর বসত বাড়ির রান্না ঘর হতে ১০ লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন আছে বলে জানা গেছে।