শিবচরে বিপুল পরিমাণ ভেজাল শিশুখাদ্য জব্দ

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

সারাবাংলা

অবৈধভাবে শিশুখাদ্য উৎপাদনের অভিযোগে মাদারীপুরের শিবচর উপজেলার বাঁশকান্দি এলাকায় ‘রমজান এন্টারপ্রাইজ’ নামের কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল

2026-02-16T21:46:33+00:00
2026-02-16T21:46:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিবচরে বিপুল পরিমাণ ভেজাল শিশুখাদ্য জব্দ
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪৬ পিএম   (ভিজিট : ৭৬)
X

অবৈধভাবে শিশুখাদ্য উৎপাদনের অভিযোগে মাদারীপুরের শিবচর উপজেলার বাঁশকান্দি এলাকায় ‘রমজান এন্টারপ্রাইজ’ নামের কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল জুস, চিপস ও চকলেটসহ বিভিন্ন শিশুখাদ্য ও নকল সিগারেট জব্দ ও ধ্বংস করা হয়েছে।

এসময় ভেজাল শিশুখাদ্য তৈরি ও বিক্রির অভিযোগে কারখানার মালিক রমাজানকে এক মাস ও রাসেল মোল্লাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা।

দন্ডপ্রাপ্তরা হলেন- শিবচর উপজেলার বাঁশকান্দি গ্রামের কালাম বেপারীর ছেলে রমজান বেপারী (২০) ও একই উপজেলার দ্বিতীয়খন্ডের চুন্নু মোল্লার ছেলে রাসেল মোল্লা (৩৫)।

স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে এ এলাকায় নকল খাদ্যপণ্য উৎপাদন করে তা স্থানীয় বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছিল। যা শিশুদের স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা বলেন, শিবচরের বাঁশকান্দিতে একটি কারখানা খুলে দীর্ঘদিন ধরে রং, কেমিক্যাল ও পাউডারের মিশ্রনে শিশুদের খাবার তৈরি করে আসছে একটি চক্র। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযানে পরিচালনা করা হয়। ঘটনাস্থলে গিয়ে বিপুল পরিমান জুস, আইস ললি, চাটনি চকলেট, চিপসসহ ভেজাল শিশুখাদ্য জব্দ করা হয়। সত্যতা পাওয়ায় আটক করা হয় কারখানার মালিক রমজান বেপারী ও তার সহযোগি রাসেল মোল্লাকে। 

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রমজানকে একমাস ও রাসেলকে ৭দিনের কারাদন্ড প্রদান করা হয়। দন্ডপ্রাপ্তদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। জব্দকৃত ভেজাল শিশুখাদ্য আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy