সাতক্ষীরা-১ আসনে পুনরায় ভোটগ্রহণের দাবি বিএনপির

সাতক্ষীরা প্রতিনিধি

সারাবাংলা

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তুলে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছে তালা উপজেলা বিএনপি।সোমবার (১৬ ফেব্রুয়ারি) তালা

2026-02-16T21:53:01+00:00
2026-02-16T21:53:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাতক্ষীরা-১ আসনে পুনরায় ভোটগ্রহণের দাবি বিএনপির
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৫৩ পিএম   (ভিজিট : ২৯৬)
X

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তুলে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছে তালা উপজেলা বিএনপি। 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) তালা ডাকবাংলো চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সাতক্ষীরা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুল ইসলাম হাবিবের ধানের শীষ প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট ও তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়।

তিনি অভিযোগ করে বলেন, তালা উপজেলার অধিকাংশ কেন্দ্রে প্রশাসনের সহযোগিতায় ৩০০ থেকে ৫০০ ব্যালটে বাইরে থেকে সিল মেরে ভোটের ফলাফল প্রভাবিত করা হয়েছে। তালা সদর ইউনিয়নের ৪৩নং মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয় কেন্দ্রে বেলা ২টার দিকে ব্যালট পেপার শেষ হওয়ার ঘোষণা দিয়ে ভোটারদের কেন্দ্র ত্যাগে বাধ্য করা হয়, যা পূর্ব পরিকল্পিত কারচুপির অংশ।

তিনি আরও বলেন, দুপুরের পর ভোটারদের লাইনে দাঁড় করিয়ে রেখে ইচ্ছাকৃতভাবে ধীরগতিতে ভোটগ্রহণ করা হয়। এতে অনেক ভোটার ভোট না দিয়েই ফিরে যান। পরে আগে থেকে সিল মারা ব্যালট বাক্সে ঢোকানো হয়েছে বলেও অভিযোগ তোলা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, সাবেক সহ-সভাপতি মো. মহব্বত আলী সরদার, সাবেক যুগ্ম সম্পাদক সহযোগী অধ্যাপক মোশারাফ হোসেন ও ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, জাহাঙ্গীর আলম, গাজী সুলতান আহমেদ, মির্জা আতিয়ার রহমান, সাইদুর রহমান সাইদ প্রমুখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy