হাবিপ্রবিতে দ্বিতীয় মেধা তালিকায় ভর্তি শুরু আগামী ২২-২৩ ফেব্রুয়ারি

হাবিপ্রবি প্রতিনিধি

শিক্ষা

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) এর স্নাতক শ্রেণীর দ্বিতীয় মেধা তালিকা প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৮টি

2026-02-17T12:36:57+00:00
2026-02-17T12:36:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফাঁকা আসন ৫১৯
হাবিপ্রবিতে দ্বিতীয় মেধা তালিকায় ভর্তি শুরু আগামী ২২-২৩ ফেব্রুয়ারি
হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩৬ পিএম   (ভিজিট : ২৩৩)
X

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) এর স্নাতক শ্রেণীর দ্বিতীয় মেধা তালিকা প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৮টি অনুষদের ২৩টি বিভাগে শিফটভিত্তিক মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ২২ ও ২৩ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে।

প্রথম ধাপে ভর্তি শেষে বিভিন্ন শিফটে মোট ৫১৯টি আসন ফাঁকা রয়েছে। শিফটভিত্তিক ভর্তি সংখ্যা ও ফাঁকা আসনের বিবরণ নিম্নরূপ:

● A1 শিফট: ভর্তি ১৪৭ জন, ফাঁকা ৩২টি আসন

●  A2 শিফট: ভর্তি ১৫২ জন, ফাঁকা ২৭টি আসন

●  A3 শিফট: ভর্তি ১৩৬ জন, ফাঁকা ৪১টি আসন

●  বিজ্ঞান অনুষদ B1 শিফট: ভর্তি ১৫৬ জন, ফাঁকা ৮২টি আসন

●  B2 শিফট: ভর্তি ১৬৪ জন, ফাঁকা ৭৪টি আসন

●  B3 শিফট: ভর্তি ১৫২ জন, ফাঁকা ৮২টি আসন

●  স্থাপত্য বিভাগ: ভর্তি ১৯ জন, ফাঁকা ১১টি আসন

●  ব্যবসায় শিক্ষা অনুষদ C শিফট: ভর্তি ১২৪ জন, ফাঁকা ৪৪টি আসন; অপর শিফট ভর্তি ৬৩ জন, ফাঁকা ৪৯টি আসন

●  D ইউনিট: D1 শিফট ভর্তি ৪৬ জন, ফাঁকা ২৬টি আসন; D2 ভর্তি ৪৩ জন, ফাঁকা ২৯টি আসন; D3 ভর্তি ৭৪ জন, ফাঁকা ২২টি আসন

ভর্তির সময় শিক্ষার্থীদের অবশ্যই সঙ্গে রাখতে হবে এসএসসি ও এইচএসসি মূল সনদপত্র, ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্র, চার কপি সত্যায়িত ছবি, প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড। অনলাইনে ভর্তি ফরম পূরণ শুরু হবে ২১ ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে এবং প্রিন্টেড কপি ২৩ ফেব্রুয়ারি বিকাল ৪টার মধ্যে জমা দিতে হবে।

ভর্তি ফি বাবদ ১৫,৯০৫ টাকা নগদ, মোবাইল ব্যাংকিং বা রূপালী ব্যাংকের নির্দিষ্ট হিসাব নম্বরে জমা দেওয়া যাবে। নির্ধারিত সময়ে ভর্তি না করলে আসন বাতিল বলে গণ্য হবে।






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy