অবশেষে জামায়াতসহ ১১ দলের এমপিরা শপথ নিলেন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিএনপির এমপিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় প্রথমে কোনো শপথই নেবেন না বললেও অবশেষে শপথ

2026-02-17T12:32:31+00:00
2026-02-17T17:48:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অবশেষে জামায়াতসহ ১১ দলের এমপিরা শপথ নিলেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩২ পিএম  আপডেট: ১৭.০২.২০২৬ ৫:৪৮ পিএম  (ভিজিট : ৯৭)
X

বিএনপির এমপিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় প্রথমে কোনো শপথই নেবেন না বললেও অবশেষে শপথ নিয়েছেন জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট থেকে নির্বাচিত সংসদ সদস্যরা। 

তাদের সঙ্গে শপথ নিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্যরাও। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে সংসদ ভবনে তাদের শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর জামায়াতের নির্বাচিত এমপিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথও গ্রহণ করেছেন। 

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান। এ সময় স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা অনুষ্ঠান থেকে চলে যান।

পরে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, বিএনপি শপথ না নিলে জামায়াতও কোনো শপথ গ্রহণ করবে না। জাতীয় নাগরিক পার্টি থেকেও একই রকম অবস্থান নেওয়া হয়েছে।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy