ভালুকায় দুই পিকআপের সংঘর্ষে ব্যবসায়ী নিহত

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে দুটি মুরগিবাহী পিকআপের সংঘর্ষে রিপন মিয়া (৫২) নামে এক মুরগি

2026-02-17T12:42:35+00:00
2026-02-17T14:49:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভালুকায় দুই পিকআপের সংঘর্ষে ব্যবসায়ী নিহত
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪২ পিএম  আপডেট: ১৭.০২.২০২৬ ২:৪৯ পিএম  (ভিজিট : ৫৬)
X

ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে দুটি মুরগিবাহী পিকআপের সংঘর্ষে রিপন মিয়া (৫২) নামে এক মুরগি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের জানান, ঢাকাগামী লেনে একটি মুরগিবাহী পিকআপ (ঢাকা মেট্রো-ন ১৪-৮৭৯৮) বিকল হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। মেরামতের সময় একই লেনে আসা অপর একটি মুরগিবাহী পিকআপ (ঢাকা মেট্রো-ন ১৩-৪৪০৮) নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা গাড়িটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রিপন মিয়া নিহত হন।

পিকআপে থাকা গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া গ্রামের তৌহিদুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন (৩০) গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত রিপন মিয়া গফরগাঁও উপজেলার ধামাইল দেওয়ানবাড়ি গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে।

ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আহমেদ জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত পিকআপ দুটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy