চন্দনাইশে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের চন্দনাইশে সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টটি আয়োজিত হয়েছিল চন্দনাইশ পৌরসভাস্থ পূর্ব

2026-02-17T12:46:29+00:00
2026-02-17T13:01:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চন্দনাইশে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪৬ পিএম  আপডেট: ১৭.০২.২০২৬ ১:০১ পিএম  (ভিজিট : ৯৮)
X

চট্টগ্রামের চন্দনাইশে সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টটি আয়োজিত হয়েছিল চন্দনাইশ পৌরসভাস্থ পূর্ব চন্দনাইশ চৌধুরী পাড়াস্থ সেবামূলক সংগঠন ব্রাদার্স ইউনিটি এর উদ্যোগে, চৌধুরীপাড়া ফজর আলী দীঘির পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে।

বিশিষ্ট ব্যাংকার ও ক্রীড়া সংগঠক মাহফুজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ কমরুদ্দিন। উদ্বোধক ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ফোরকানউদ্দিন চৌধুরী। সংগঠনের প্রধান উপদেষ্টা ও সমাজসেবক ক্রীড়া সংগঠক মোঃ মাসুদ চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ প্রেস ক্লাবের সাবেক সভাপতি, আইনজীবি এডভোকেট দেলোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী রেমিট্যান্স যোদ্ধা রেহান খাঁন, ক্রীড়াবিদ সেলিম উদ্দিন চৌধুরী, সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মুসলেহ উদ্দীন মুন্না ও ব্যবসায়ী তুষারুল ইসলাম ফরহাদ। এছাড়া সংগঠনের সদস্য মিরাজ, তামিম, মুন্না, সামির, শেফায়াত, সাঈদ প্রমুখ উপস্থিত ছিলেন। ধারাভাষ্য করেছিলেন বিশিষ্ট ধারাভাষ্যকার কে এম আমিনউল্লাহ।

ফাইনালে সাতকানিয়ার কেঁওচিয়া সংঘকে হারিয়ে শিরোপা জিতেছে দোহাজারী একতা সংঘের খেলোয়াড়রা। বিজয়ী ও রানার্স আপ খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।

প্রধান অতিথি মোহাম্মদ কমরুদ্দিন তাঁর বক্তব্যে বলেন, শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহী করে মাদক থেকে দূরে রাখার জন্য আয়োজকদের প্রশংসা করছি। খেলাধুলা মন ও শরীর দুটোই সুস্থ রাখে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা অত্যন্ত জরুরি। ভবিষ্যতে এমন উদ্যোগ অব্যাহত রাখার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy