প্রধানমন্ত্রী ও সংসদ নেতা নির্বাচিত হলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান সর্বসম্মতিক্রমে দলের সংসদ

2026-02-17T13:39:03+00:00
2026-02-17T13:53:02+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
প্রধানমন্ত্রী ও সংসদ নেতা নির্বাচিত হলেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৩৯ পিএম  আপডেট: ১৭.০২.২০২৬ ১:৫৩ পিএম  (ভিজিট : ৬১)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান সর্বসম্মতিক্রমে দলের সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। সেইসঙ্গে প্রধানমন্ত্রীও নির্বাচিত হয়েছেন তিনি।

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে সংসদীয় দলের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে তাকে সর্বসম্মতিক্রমে এই দুই পদে নির্বাচিত করা হয়।

এর আগে বেলা পৌনে ১১টার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। তারেক রহমানসহ নবনির্বাচিত এমপিরা শপথ নেওয়ার পর সংসদীয় দলের বৈঠকে বসেন। শপথগ্রহণ শেষে সংসদ সদস্যরা শপথপত্রে স্বাক্ষর করেন।
শপথ অনুষ্ঠানে দেশি-বিদেশি বিভিন্ন অতিথিরা উপস্থিত ছিলেন।

এদিন বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy